Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে এমপি শেখ তন্ময়ের ঈদ

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:23:40 am, Sunday, 10 July 2022
  • 158 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাট সদর উপজেলার চুড়ামনি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য শেখ তন্ময়। রোববার (১০ জুলাই) সকালে ঈদের নামাজ শেষে নেতা-কর্মীদের নিয়ে আশ্রয়ণ প্রকল্পে যান তিনি। সেখানে আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র বাসিন্দাদের সঙ্গে নিয়ে গরু কোরবানি করেন। পরে আশ্রয়ণের প্রতি পরিবারকে গরুর গোশত ও পোলাও এর চাল প্রদান করেন। এ সময় শিশুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন শেখ তন্ময়।এদিন বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে মুজিববর্ষ উপলক্ষে ঘর পাওয়া ২৫৩ জন দরিদ্র মানুষকে ১কেজি গরুর গোশত ও ১ কেজি পোলাও চাল প্রদান করা হয়। ঈদের দিনে হঠাৎ সংসদ সদস্যকে কাছে পেয়ে খুশি আশ্রয়ণের বাসিন্দারা। এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক মো. আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আশ্রয়ণের বাসিন্দারা বলেন, আমাদের থাকার কোনো জায়গা ছিল না। প্রধানমন্ত্রী জমিসহ পাকা ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। ঈদের দিনে গোশত-পোলাও এর চাল পেলাম। আমরা খুব খুশি হয়েছি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, সংসদ সদস্য শেখ তন্ময়ের উপস্থিতিতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে গোশত ও পোলাওয়ের চাল বিতরণ করা হয়েছে। ঈদের দিন এই উপহার পেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা যেমন খুশি তাদের সঙ্গে অন্যরকম এক ঈদ কাটাতে পেরে আমরাও আনন্দিত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে এমপি শেখ তন্ময়ের ঈদ

আপডেট টাইম : 12:23:40 am, Sunday, 10 July 2022