Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

আ.লীগের প্রতিনিধি সম্মেলনে যা বললেন চিত্রনায়িকা মাহি

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:49:27 pm, Sunday, 15 January 2023
  • 107 বার

আমার ডেক্স:বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এই দেশ হবে একটি বৈষম্যমুক্ত দেশ। সেই অসমাপ্ত স্বপ্নকে যিনি বাস্তবে রূপ দিচ্ছেন, তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য ধারাবাহিকভাবে ২০০৮ সাল থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

এই অভিনেত্রী বলেন, প্রধানমন্ত্রীর বৈষম্যমুক্ত দেশ গড়ার এই সংগ্রামে আমরা তাকে সাহায্য করব, তার পাশে থাকব। আরও একবার তার প্রতীককে জয়যুক্ত করব এবং সেটি করব আমাদের চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নৌকার বিজয় উপহার দেওয়ার মাধ্যমে। মাহি আরও বলেন, আপনাদের জন্য প্রধানমন্ত্রী অনেক কিছুই করেছেন। তাহলে আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী কেন উন্নয়ন থেকে পিছিয়ে থাকব। সারা দেশে যেখানে এত উন্নয়ন হচ্ছে, সেখানে আমরা কেন পিছিয়ে থাকব? তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার বিজয়ের কোনো বিকল্প নেই। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে শেখ হাসিনার মহাসমাবেশ ও ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনের উপ-নির্বাচন উপলক্ষ্যে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আ.লীগের প্রতিনিধি সম্মেলনে যা বললেন চিত্রনায়িকা মাহি

আপডেট টাইম : 06:49:27 pm, Sunday, 15 January 2023