Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ইঁদুরের জন্য কীটনাশক মেশানো চাল খেয়ে মৃত্যু!

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:02:46 pm, Friday, 4 November 2022
  • 139 বার

মোল্লাহাট প্রতিনিধি:মোল্লাহাটের নগরকান্দা গ্রামে নিজেদের বাগানে কাঠ বাদাম কুড়াতে গিয়ে ইঁদুরের জন্য রাখা কীটনাশক মেশানো চাল খেলে শিশু আছিয়ার (৪) মৃত্যু হয়েছে। এছাড়া বড় বোন আসমাকে (৫) আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটে। তারা মোল্লাহাট উপজেলার নগরকান্দা গ্রামের শেখ এনামুল হোসেনের মেয়ে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, বিকালে উপজেলার নগরকান্দা গ্রামের শেখ এনামুল হোসেনের দুই মেয়ে নিজেদের বাগানে কাঠ বাদাম কুড়াতে যায়। এসময় বাগানে পড়ে থাকা ইঁদুরের জন্য পেতে রাখা কীটনাশক মেশানো চাল খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে স্বজনরা তাদের দ্রুত মোল্লাহাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছোট বোন আছিয়াকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বড় বোন আসমাকে সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে শিশুটির চিকিৎসা দেয়া হচ্ছে।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাহফুজা খাতুন জানান, কীটনাশক মেশানো চাল খাওয়ার পর বিকাল সাড়ে ৪টার দিকে দুই বোনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই আসিয়া নামের ছোট শিশুটির মৃত্যু হয়। আসমা নামের শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ইঁদুরের জন্য কীটনাশক মেশানো চাল খেয়ে মৃত্যু!

আপডেট টাইম : 02:02:46 pm, Friday, 4 November 2022