Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

ইউক্রেন যুদ্ধের এক মাস ১০ দিন পর মোংলা বন্দরে রাশিয়ান জাহাজ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:01:25 pm, Tuesday, 2 August 2022
  • 124 বার

মোংলা প্রতিনিধি:রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক মাস ১০ দিন পর মোংলা বন্দরে নোঙ্গর করেছে রাশিয়ান পণ্যবাহী জাহাজ। সোমবার (১ আগষ্ট) বিকেল ৪ টায় বন্দরের ৬ নম্বর জেটিতে রাশিয়ান পতাকাবাহী ” এম ভি কামিল্লা” জাহাজটি নোঙর করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এ তথ্য নিশ্চিত করেন।
রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, রুপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্রের ৩৩২৮ দশমিক ২৩৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে বিকেলে জাহাজটি মোংলা বন্দরে এসেছে। যুদ্ধ সে দেশের আভ্যন্তরীণ বিষয়। আমদের দেশের চলমান বড় সব প্রকল্পের মেশিনারিজ বা অত্যাধুনিক যন্ত্রপাতি বিদেশি দেশ থেকে আমদানি করা হয়। তাই নিয়ম অনুযায়ী মোংলা বন্দরে আসে এসব পণ্য। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য কিছুদিন বিরতি থাকলেও রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক ভাল তাই এখন থেকে নিয়মিতভাবে রাশিয়ান জাহাজে করে পণ্য আসবে বলেও চেয়ারম্যান জানান।
রুপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্রের জন্য মোংলা বন্দরে আমদানি হওয়া মেশিনারিজ পণ্যের শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান নুরু এন্ড সন্সের মালিক এইচ এম দুলাল বলেন, গত ২৮ জুন রাশিয়ার তামারুক বন্দর থেকে রুপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্রের মালামাল নিয়ে জাহাজটি ছেড়ে আসে। এ জাহাজে ১৩ জন নাবিক রয়েছেন। বিকেলে জাহাজটি নোঙর করার পর এদিন সন্ধ্যা থেকে পণ্য খালাস শুরু করা হবে বলেও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইউক্রেন যুদ্ধের এক মাস ১০ দিন পর মোংলা বন্দরে রাশিয়ান জাহাজ

আপডেট টাইম : 06:01:25 pm, Tuesday, 2 August 2022