Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ৩৩ জনকে অব্যাহতি

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:31:29 pm, Monday, 19 June 2023
  • 183 বার

আমার ডেক্স:ক্যাম্পাসে মারামারির ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা আলাদা দুই মামলা থেকে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ৩৩ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।সোমবার (১৯ জুন) ওই দুই মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে তাদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত।

তামান্না, রাজিয়ার আইনজীবী সুলতানা রোজিও বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মোট ৩৩ জনের মধ্যে দুটি মামলা করা হয়। এক মামলায় আসামি ১৯ জন, আরেকটিতে ১৪ জন। দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়ে গেছে। এদিন তারা আদালতে হাজির হন। পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে কোনো পক্ষই আদালতে নারাজি দাখিল করেননি। আদালত পুলিশ প্রতিবেদন আমলে গ্রহণ করে তাদের অব্যাহতির আদেশ দেন।

এদিন আদালতে হাজির হন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের উভয়পক্ষের নেত্রীরা। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দাখিল করেননি কোনো পক্ষই। পরে পুলিশ প্রতিবেদন আমলে গ্রহণ করে তাদের অব্যাহতির আদেশ দেন আদালত।

জানা যায়, গত বছরের ২৫ সেপ্টেম্বর ইডেন কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার সমর্থকদের সঙ্গে সহ-সভাপতিদের সমর্থকদের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার তিনদিন পর ২৮ সেপ্টেম্বর লালবাগ থানায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করে। মামলা দুটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে আদালতে তাদের অব্যাহতির প্রার্থনা করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।

আলাদা দুই মামলায় মোট ৩৩ জনকে আসামি করা হয়। এক মামলায় আসামি ১৯ জন, আরেকটিতে ১৪ জন। এক মামলার আসামীদের মধ্যে রয়েছেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ সভাপতি রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া, কামরুন্নাহার জ্যোতি, জিন্নাত জাহান লিমা, বিজলি আক্তার, সোমা মল্লিক, শাহানা রহমান, শিরিন সুমি, ফারজানা নীলা, রিতু আক্তার, মিম ইসলাম, নুজহাত ফারিয়া রোকসানা, নূরজাহান ও আনিকা তাবাসসুম স্বর্ণা।

অপর মামলার আসামিদের মধ্যে রয়েছেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি জেবুন নাহার শিলা, মারজান আক্তার ঊর্মি, কল্পনা বেগম, সোনালী আক্তার, সুস্মিতা বাড়ৈ, সাদিয়া জাহান সাথী, জান্নাতুল ফেরদৌস, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী।

প্রসঙ্গত, সাধারণ ছাত্রীদের হেনস্তাসহ নানা হয়রানির বিষয়ে সংবাদমাধ্যমে বক্তব্য দেয়ায় সংগঠনের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসীর ওপর চটেন সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।

গত বছরের ২৪ সেপ্টেম্বর রাতে জান্নাতুল ফেরদৌসী নামে ওই নেত্রীকে হেনস্তা ও মারধরের অভিযোগে তামান্না ও রাজিয়াকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেন অন্যপক্ষের নেতা-কর্মীরা। পরদিন ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। দফায় দফায় সংঘর্ষের পর ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। এ ঘটনায় সহ-সভাপতিসহ ১৬ জনকে স্থায়ী বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ৩৩ জনকে অব্যাহতি

আপডেট টাইম : 06:31:29 pm, Monday, 19 June 2023