Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ইফতারে বাঙ্গির উপকারিতা

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:07:08 pm, Thursday, 14 April 2022
  • 130 বার
নিউজ ডেক্স: চৈত্র মাসের কাঠফাটা গরম এখন। আর পবিত্র রমজান মাসের রোজা এবার গরমকালে রাখতে হচ্ছে। তাপদাহের এ মৌসুমে সারাদিন রোজা রাখার পর ইফতারে প্রশান্তি দেবে এমন খাবার রাখা জরুরি।

বিশেষজ্ঞরা বলছেন, ইফতারে ভাজা-পোড়া কমিয়ে বেশি বেশি ফল রাখাই হবে বুদ্ধিমানের কাজ। অতি পরিচিত ফল বাঙ্গি। এটি ফুটি নামেও যথেষ্ট পরিচিত। তবে ফলটি মিষ্টি কম হওয়ায় অনেকে খেতে আগ্রহ দেখান না। অথচ বাঙ্গি পুষ্টিগুণে ভরপুর একটি ফল।

বাঙ্গির স্বাস্থ্য উপকারিতা এখানে তুলে ধরা হলো:

* বাঙ্গিতে চর্বি বা কোলস্টেরল নেই। বাঙ্গি খেলে মুটিয়ে যাওয়ার ভয় নেই। বরং শরীরের ওজন কমাতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এর ভূমিকা অনেক। এতে চিনির পরিমাণ খুব কম। তাই ডায়াবেটিস রোগীদের জন্যও বাঙ্গি যথেষ্ট উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ বা ডায়াটারি ফাইবার, যা খাবার হজমে সাহায্য করে।

* গরম ও অতিরিক্ত রোদের জন্য হয় সানবার্ন, সামার বয়েল, হিট হাইপার পাইরেক্সিয়া। বাঙ্গি এই সমস্যাগুলো প্রতিরোধ করতে সাহায্য করে।

* অ্যাসিডিটি, আলসার, নিদ্রাহীনতা, ক্ষুধামন্দা, হাড়ের ভঙ্গুরতা রোধ করে বাঙ্গি। এছাড়াও ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড যা রক্ত তৈরিতে সাহায্য করে। গর্ভবতী মায়েদের জন্য বাঙ্গি বিশেষ উপকারী। মানসিক অবসাদ দূর করার ক্ষমতাও রয়েছে এই ফলে।* ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া বাঙ্গির অক্সিকাইন নামক উপাদান কিডনিতে পাথর তৈরি হতে বাধা দেয় এবং কিডনি সুস্থ রাখে।

যারা বাঙ্গি এমনিতে খেতে খুব একটা পছন্দ করেন না, তার পুষ্টিগুণ পেতে বাঙ্গির শরবত খেতে পারেন। বাঙ্গির শরবত বানানোর রেসিপি ইউটিউবে দেখে নিতে পারেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ইফতারে বাঙ্গির উপকারিতা

আপডেট টাইম : 01:07:08 pm, Thursday, 14 April 2022