Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

ঈদযাত্রায় ট্রেনে নারীদের আলাদা বগি

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:14:37 pm, Wednesday, 13 April 2022
  • 103 বার

নিউজ ডেক্স: দেশে প্রথমবারের মতো ট্রেনে নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আসন্ন ঈদযাত্রাকে কেন্দ্র করে নারীদের জন্য আলাদা বগির ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বুধবার (১৩ এপ্রিল) রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী। ঈদযাত্রায় নারীদের দুর্ভোগ লাঘবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।

জানা গেছে, এবার ঈদযাত্রায় ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল। নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বিশেষ ৬ জোড়া ট্রেন চলবে সারাদেশে। আর যাত্রীর চাপ সামলাতে রেলের বহরে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে। রেলভবনে সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী বলেন, এবার ঈদের প্রতিটি আন্তঃনগর ট্রেনে শুধু নারী যাত্রীদের জন্য একটি স্বতন্ত্র কোচ আমরা সংযোজন করব। এটা প্রথমবারের মতো সংযোজন হচ্ছে বলেও জানান তিনি।
এর কারণ দেখিয়ে মন্ত্রী জানান, নারী, প্রতিবন্ধী ও অনেক স্কুল কলেজের ছাত্রী ঈদের সময় যাতায়াত করেন। তাদের অনেক সময় বিড়ম্বনার শিকার হতে হয়। এজন্য এ ব্যবস্থা করা হয়েছে।
‘নারীদের জন্য নির্দিষ্ট সেই কোচে কোনো পুরুষ যাত্রী উঠতে পারবে না। তবে নারীরা ট্রেনের অন্য কোচেও উঠতে পারবে।’
এটা সব সময়ের জন্য কি না- এ প্রশ্নে মন্ত্রী জানান, আপাতত এই ব্যবস্থা ঈদকেন্দ্রিক রাখা হয়েছে। চেষ্টা করা হবে এই সুবিধাগুলো সব সময় রাখার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঈদযাত্রায় ট্রেনে নারীদের আলাদা বগি

আপডেট টাইম : 09:14:37 pm, Wednesday, 13 April 2022