Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ঈদের দিন ভক্তদের দেখা দিলেন আমির-সালমান, আড়ালে রইলেন শাহরুখ

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:13:03 pm, Tuesday, 1 April 2025
  • 112 বার

আমার ডেস্ক:প্রতি বছর ঈদে বান্দ্রার গ্যালাক্সি আবাসনের সামনে জড়ো হন ভক্তরা। সালমান খানকে এক নজর দেখার জন্য অপেক্ষায় থাকেন সবাই। নিরাপত্তা ইস্যুতে গত বছর মুখ দেখাননি অভিনেতা। তবে এ বছর আর অনুরাগীদের ফেরালেন না বলিউড ভাইজান। নিজের আবাসনের বারান্দায় প্রায় মাস তিনেক বাদে দেখা গেল তাঁকে।

এলেন, হাত নাড়লেন, ছুড়ে দিলেন চুমু। অন্যান্য বছর গ্যালাক্সির বারান্দা থেকে বাবা সেলিম খানকে পাশে নিয়ে অনুরাগীদের দেখা দেন সালমান। এবার আর গ্যালাক্সির খালি বারান্দায় নয়, বরং বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকেই ভক্তদের দেখা দিলেন তিনি। পরনে ছিল সাদা কুর্তা-পাজামা। তাঁর সঙ্গে ছিল সালমানের বোন অর্পিতার দুই সন্তান আয়াত ও আহিল। মামার দেখাদেখি হাত নাড়ল তারাও।

অন্যদিকে, আমিরও সাদা পাঞ্জাবি পরে এসেছিলেন ভক্তদের সঙ্গে দেখা করতে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দুই ছেলে জুনায়েদ ও আজাদ। ভক্তদের মধ্যে নিজ হাতে মিষ্টি বিতরণ করেন আমির খান। জানা গেছে, প্রাক্তন দুই স্ত্রী রীনা ও কিরণও এদিন এসেছিলেন তাঁর বাড়িতে। প্রাক্তন ও বর্তমান সবাইকে নিয়ে খুশির ঈদ পালন করেছেন অভিনেতা।

আমির, সালমান—দুই খান প্রকাশ্যে এলেও দিনভর আড়ালে রইলেন শাহরুখ খান। মান্নাতের ছাদে দাঁড়িয়ে হাত নাড়েন শাহরুখ, প্রতি ঈদের চেনা ছবি এটা। তবে চলতি বছর সেই নিয়মে ভাটা পড়েছে।

সম্প্রতি মান্নাত ছেড়ে সপরিবারে অন্যত্র চলে গেছেন কিং খান। থাকছেন পালি হিলসের বাড়িতে। আর সেই কারণেই ঈদের দিন মান্নাতের ছাদে দেখা দেননি শাহরুখ! তবে দেখা না দিলেও অনুরাগীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অভিনেতা। শাহরুখ লিখেছেন, ‘ঈদ মোবারক, আমার মন কৃতজ্ঞতায় ভরে গেছে। আপনাদের দিনটি আলিঙ্গন, বিরিয়ানি এবং অফুরন্ত ভালোবাসায় ভরে উঠুক। সুখে থাকুন, নিরাপদে থাকুন, সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ঈদের দিন ভক্তদের দেখা দিলেন আমির-সালমান, আড়ালে রইলেন শাহরুখ

আপডেট টাইম : 09:13:03 pm, Tuesday, 1 April 2025