Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

ঈদে শাকিবের দুই ছবি, হল বুকিং শুরু

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:09:41 pm, Saturday, 26 March 2022
  • 177 বার
বিনোদন রিপোর্ট

জানা গেছে, এবারের ঈদে এই নায়কের দুটি ছবি মুক্তি পাবে। এগুলো হলো- ‘গলুই’ ও ‘বিদ্রোহী’। মুক্তির দেড় মাস আগেই সিনেমা দুটির হল বুকিং শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। অনুদানের ‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘এরই মধ্যে ১৫টির মতো হল চূড়ান্ত হয়েছে। মৌখিক কথা হয়েছে আরও ২০টি হলের সঙ্গে। তবে মাত্রই তো শুরু হলো। আমাদের হাতে এখনও দেড় মাস সময় আছে। এরমধ্যে পুরনো অনেক হলই খুলবে।’ গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প নির্মিত ‌‘গলুই’। এ সিনেমায় শাকিবের বিপরীতে আছেন পূজা চেরী। এস এ হক অলিকের পরিচালিত এ ছবিতে অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে।

অন্যদিকে, অ্যাকশন ছবি ‘বিদ্রোহী’। এটি নিয়ে একাধিকবার মুক্তির কথা বলেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির হেড অব প্রোডাকশন অপূর্ব রায় জানান, তারা ছয় মাস আগেই মুক্তির ডেট নিয়ে রেখেছেন। এবার ঈদে সিনেমাটি আসছে।

‘বিদ্রোহী’ পরিচালনা করেছেন শাহীন সুমন। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। অভিনয় করেছেন শাকিব খান, শবনম বুবলী ও মৃদুলা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঈদে শাকিবের দুই ছবি, হল বুকিং শুরু

আপডেট টাইম : 02:09:41 pm, Saturday, 26 March 2022