Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

ঈদ উপলক্ষে টুরিস্ট পুলিশের ছুটি বাতিল, সতর্ক থাকার নির্দেষ

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:41:13 pm, Monday, 25 April 2022
  • 195 বার

বাগেরহাট প্রতিনিধি :আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্যুরিস্ট পুলিশ খুলনা অঞ্চলের সকল সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। সেই সাথে ঈদ উপলক্ষে দর্শনীয় স্থান গুলোতে কর্তব্যরত পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া দর্শনার্থীদের নিরাপত্তার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) বিকেলে খানজাহান আলী মাজার পরিদর্শণ শেষে ট্যুরিস্ট পুলিশ খুলনা অঞ্চলের পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ এসব তথ্য জানান।
এর আগে খানজাহান আলী মাজার চত্বরে থাকা ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মাঝে খেজুর ও ফল বিতরণ করেন পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। এসময়, ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোশারফ হোসেন, পুলিশ পরিদর্শক মনির হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন প্রায় শতাধিক মানুষের মাঝে খেজুর ও ফল বিতরণ করা হয়।
ট্যুরিস্ট পুলিশ খুলনা অঞ্চলের পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, সাধারণত ঈদের ছুটিতে ট্যুরিস্ট স্পট গুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় হয়ে থাকে। সেই বিষয়টাকে মাথায় রেখে টুরিস্ট পুলিশ খুলনা অঞ্চলের সকল সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। ঈদের সময় টুরিস্ট স্পট গুলোতে যাতে কোন অপ্রতিকর ঘটনা না ঘটে সেজন্য সবাইকে এ্যালার্ট থাকতে বলা হয়েছে। এছাড়া ট্যুরিস্ট পুলিশ খুলনা অঞ্চলের ফেসবুক পেইজ ও হট লাইন নাম্বারে দর্শনার্থীরা পর্যটন স্পটে হয়রানি বা কোন সমস্যায় পড়লে অভিযোগ দিতে পারেন। অভিযোগ পেলে আমাদের কর্মকর্তারা তাৎক্ষনিক ভাবে ব্যবস্থা গ্রহন করে থাকে।
পুলিশ সুপার আরও বলেন, ঈদ উপলক্ষে বাগেরহাটের পর্যটন স্পটগুলো বিশেষ করে ইউনেস্কো ঐতিহ্য বাহী ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবন ঘীরে আমাদের বিশেষ নজরদারি থাকবে। নিরাপদ ও নির্ভিঘ্নে ভ্রমনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঈদ উপলক্ষে টুরিস্ট পুলিশের ছুটি বাতিল, সতর্ক থাকার নির্দেষ

আপডেট টাইম : 05:41:13 pm, Monday, 25 April 2022