Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ঈদ উপলক্ষে সুন্দরবনে বাড়তি সতর্কতা, কর্মকর্তা বনরক্ষীদের ছুটি বাতিল

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:30:38 pm, Friday, 29 April 2022
  • 169 বার

স্টাফ রিপোটার, বাগেরহাট:
ঈদকে সামনে রেখে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বাড়তি সতর্কতা জারি করেছে বন বিভাগ। একই সাথে সুন্দরবনে কর্মরত সকল কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করা হয়েছে। সুন্দরবনের অভ্যন্তরে দায়িত্বরত বনরক্ষীদের টহল জোরদার করতেও বলা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, ঈদসহ বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবকে কেন্দ্র করে সুন্দরবনে এক ধরণের অপরাধীরা মাথা চারা দিয়ে ওঠে। তারা মনে করে বনরক্ষী ও বন কর্মকর্তারা হয়ত ঈদে আয়েশ করছেন। এই ভেবে তারা অপরাধ করতে উদ্দত হয়। এজন্য প্রতি ঈদ এবং বড় বড় উৎসবে বন বিভাগ সুন্দরবনে বাড়তি সতর্কতা জাড়ি করে। এবারও সকল বনরক্ষিদের ছুটি বাতিল করা হয়েছে। সেই সাথে টহল জোরদার করা হয়েছে। সব মিলিয়ে সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
পৃথিবীর বৃহত্তম ম্যান গ্রোভ বন সুন্দরবন। ভারত ও বাংলাদেশে এই বনের অবস্থান। এর মধ্যে বাংলাদেশী সীমানা ছয় হাজার সতের বর্গ কিলোমিটার জুড়ে সুন্দরবন রয়েছে। এই বনে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, চিত্রল ও মায়াবী হরিণ, কিং-কোবরা, বানর, গুইসাপসহ প্রায় ১০০ প্রজাতির স্তন্যপায়ী ও সরীসৃপ, ৮ প্রজাতির উভয়চরসহ ৩২০ প্রজাতির বন্যপ্রাণীর বসবাস। সুন্দরী, পশুর, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতাসহ ৩৩৪ প্রজাতির উদ্ভিদ রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এ বনে। সুন্দরবনের অভ্যন্তরে নদী ও খালে রয়েছে বিশ্বের বিলুপ্তপ্রায় ইরাবতীসহ ৬ প্রজাতির ডলফিন, লবণ পানির প্রজাতির কুমির, রূপালী ইলিশ, চিংড়ি, রূপচাঁদা, কোরালসহ ৪০০ প্রজাতির মাছ এবং শিলা কাঁকড়া।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ঈদ উপলক্ষে সুন্দরবনে বাড়তি সতর্কতা, কর্মকর্তা বনরক্ষীদের ছুটি বাতিল

আপডেট টাইম : 07:30:38 pm, Friday, 29 April 2022