Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
রামপালে সোলার-পাওয়ারড সেইফ ওয়াটার প্রজেক্টের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

উপকূলীয় অঞ্চলে সকল মানুষের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করবে সরকার –ড. ফরিদুল ইসলাম

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:48:48 pm, Saturday, 9 May 2026
  • 114 বার

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করবে সরকার। ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করে বৃষ্টির পানি ব্যাবহার বাড়াতে হবে। কারণ আমাদের বিশেষজ্ঞরা ইতিমধ্যে কঠিনভাবে সতর্কতা প্রকাশ করে বলেছেন, ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে পৃথিবীর ভারসাম্য দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাকৃতিক দূর্যোগ থেকে নিরাপদ থাকার উপয় আছে, কিন্তু মনুষ্যসৃষ্ট দূর্যোগ মোকাবিলা বা তার থেকে পরিত্রাণ পাওয়ার কোন সুযোগ নেই। যে কারণে নিরাপদ বৃষ্টির পানি হতে পারে উপকূলীয় অঞ্চলের মানুষদের রক্ষার উপয়। শনিবার (০৯ মে) রামপাল উপজেলা অডিটোরিয়ামে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। এ ছাড়াও তিনি আরো বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সোলার-পাওয়ারড সেইফ ওয়াটার ফর কোস্টাল কমিউনিটিজ প্রকল্পের আওতায় বিভিন্ন এনজিও সরকারের অনুঘটক হিসেব কাজ করছে। আমরা নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থীদের নিরাপদ টয়লেট ব্যাবস্থা নিশ্চিত করতে হবে।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে কর্মশালায়
বিশেষ অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল উপজেলা প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) রেফাতুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, রামপাল থানার ওসি মো. রাজিব আল রশিদ, পরিবেশবিদ মো. নূর আলম শেখ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাউদার্ন বাংলাদেশ ক্লাস্টারের এডি ডিরেক্টর জেনি মিলড্রেড ডি’ ক্রুজ প্রমুখ। কর্মশালায় বক্তারা উপকূলীয় এলাকায় নিরাপদ পানির সংকট নিরসনে সোলার-পাওয়ারভিত্তিক টেকসই পানি সরবরাহ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে লবণাক্ততা প্রবণ অঞ্চলের মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবে, যা জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রামপাল এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় অনুষ্ঠিত এ কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন।#

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রামপালে সোলার-পাওয়ারড সেইফ ওয়াটার প্রজেক্টের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

উপকূলীয় অঞ্চলে সকল মানুষের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করবে সরকার –ড. ফরিদুল ইসলাম

আপডেট টাইম : 06:48:48 pm, Saturday, 9 May 2026