Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

উপকূলে সুপেয় পানির দাবিতে মোংলায় উঠান বৈঠক

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:19:35 am, Thursday, 26 May 2022
  • 159 বার

মোংলা প্রতিনিধি:জাতীয় বাজেটে উপকূলে সুপেয় পানি সরবরাহ, সুন্দরবন ও পশুর নদীসহ প্রাণ-প্রকৃতি সুরক্ষা, জলবায়ু সহিষ্ণু পরিবেশবান্ধব-জনবান্ধব টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবিতে আজ ২৫ মে (বুধবার) বিকেলে মোংলার দক্ষিণ কাইনমারিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বাপা নেত্রী কমলা সরকার। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলা আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, সাংবাদিক হাসিব সরদার, চন্দ্রিকা মন্ডল, ইউপি সদস্য অর্পনা মল্লিক, রোজ ইজারদার, গীতা হালদার প্রমূখ।

উঠান বৈঠকে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারনে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় উপকূলজুড়ে তীব্র সুপেয় পানির সংকট সৃষ্টি হয়েছে। এছাড়া অপরিকল্পিত শিল্পায়নের ফলে সুন্দরবন ও পশুর নদীর জীববৈচিত্র হুমকিতে পড়েছে। বক্তারা উপকূলজুড়ে পরিবেশবান্ধব-জনবান্ধব টেকসই উন্নয়ন পরিকল্পনার জন্য জাতীয় বাজেটে বরাদ্দের দাবি জানান। একই সাথে বক্তারা উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনেরও দাবি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

উপকূলে সুপেয় পানির দাবিতে মোংলায় উঠান বৈঠক

আপডেট টাইম : 11:19:35 am, Thursday, 26 May 2022