Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

এইচএসসিতে মাত্র একজন পাস করায় কলেজে ভোজনের আয়োজন

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:25:09 am, Sunday, 12 February 2023
  • 140 বার

আমার ডেক্স:জামালপুরের বকশীগঞ্জের রাহেলা কাদির স্কুল অ্যান্ড কলেজে ১৮ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে একজন পাশ করায় কলেজ ক্যাম্পাসে ভোজনের আয়োজন করেছেন কলেজের অধ্যক্ষ। বিষয়টি নিয়ে প্রশাসনসহ সাধারণ মানুষের মাঝে আলোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় বকশীগঞ্জ উপজেলায় ৫টি কলেজ রয়েছে। ৫টি কলেজ থেকেই ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে পরীক্ষার্থীরা। এর মধ্যে বকশীগঞ্জ পৌর শহরের মাঝপাড়ায় অবস্থিত রাহেলা কাদের স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২২ সালে ১৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পাশ করেছে একজন। পাশের হার ৫.৫৫%। একজন পরীক্ষার্থী পাশ করায় কলেজের অধ্যক্ষ আজ বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে বর্নিল বনভোজনের আয়োজন করেছেন।

এ ব্যাপারে রাহেলা কাদির স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু খালেদ মোহাম্মদ আমীন বলেন, ‘সাধারণ শিক্ষা বোর্ডে আমাদের ফলাফল খারাপ হলেও কারিগরি বোর্ডের ফলাফল ভালো। তাই কলেজ ক্যাম্পাসের ভিতরে বনভোজনের আয়োজন করা হয়েছে।’

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, সচেতনতার অভাবে তাদের এই আয়োজন। কলেজটি সাধারণ শিক্ষা বোর্ডের কলেজ, কারিগরি শিক্ষা বোর্ডের না। ফলাফল খারাপ করার পরেও তাদের বনভোজন বা বড় খানার আয়োজন করা ঠিক হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

এইচএসসিতে মাত্র একজন পাস করায় কলেজে ভোজনের আয়োজন

আপডেট টাইম : 02:25:09 am, Sunday, 12 February 2023