Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

এই সরকারের অধিনে আর কোন নির্বাচন হবে না : বিএনপি নেতা হাবিব

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:58:54 pm, Saturday, 14 May 2022
  • 523 বার

বাগেরহাট প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মে) সকাল থেকে শহরের থানার মোড় ও সরুই এলাকায় বিএনপির দুটি অফিস পুলিশ ঘিরে রাখে সেখানে কোন নেতা কর্মীকে ভিড়তে দেয়নি পুলিশ এমন অভিযোগ বিএনপি নেতা কর্মীদের । পরে দুপুর একটার দিকে জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের হরিণ খানা এলাকার বাস ভবনের সামনে এই প্রতিবাদ সভা করে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন কেন্দ্রীয় চেয়ার পার্সনের উপদেষ্টা মো: হাবিবুর রহমান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে মো: হাবিবুর রহমান হাবিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন এই সরকারের অধীনে হবেনা। শুধু আগামী নির্বাচন নয়, আর কোন জাতীয় নির্বাচন এই সরকারের অধীনে হবে না। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনা হবে। মামলা দিয়ে নেতা কর্মীদের ঘরে রাখা যাবেনা, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে এই সরকারকে বাধ্য করা হবে। একই সাথে আগামী দিনে রাজপথে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করার জন্য নেতাকর্মীদের আহবান জানান তিনি।

 বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে

এসময় বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব  মো: মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা এ্যাড অহিদুজ্জামান দিপু, মো: মুজিবর রহমান, কামরুল ইসলাম গোরা, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহম্মেদ মালেক,মোল্লাহাট বিএনপির সভাপদি হাফিজুর রহমান হাফিজ, ইঞ্জিয়ার মাছুদ রানা, ব্যারেস্টার জাকির হোসেন, চিতলমারী উপজেলা সাধারন সম্পাদক আহসান হাবীব ঠান্ডা,বিএনপি নেতা আবুল কালাম আজাদ বুলু, নিয়াজ মোর্সেদ শৈবাল,যুবদল সাধারন সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, ছাত্রদল সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের আসার খবরে সকাল থেকে শহরের  থানার মোড় ও সরুই এলাকায় বিএনপির দুটি কার্যালয় পুলিশ ঘিরে রাখে। তবে সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কার্যালয়ে প্রতিবাদ সভা না করে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসন তালিমের বাস ভবনের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এই সরকারের অধিনে আর কোন নির্বাচন হবে না : বিএনপি নেতা হাবিব

আপডেট টাইম : 05:58:54 pm, Saturday, 14 May 2022