Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

এএসআই হত্যা মামলায় সাজাপ্রাপ্ত অধরা ১০ বছর পর গ্রেফতার

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:08:20 pm, Friday, 24 February 2023
  • 93 বার

আমার ডেস্ক:রাজধানীর শাহ আলী থানায় কর্মরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ুন কবিরকে (৪৪) নৃশংসভাবে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফজিলাতুন্নেছা ওরফে রিয়া ওরফে সুহাসিনী ওরফে অধরাকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাব-৩। বৃহস্পতিবার রাতে মেরুল বাড্ডার সুবাস্তু টাওয়ার থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব–৩।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৩–এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, অধরার আসল নাম ফজিলাতুন্নেসা রিয়া। পরিচয় পরিবর্তন করে তিনি কথিত মডেল ও অভিনেত্রী হয়েছিলেন। নতুন নাম হয় সুহাসিনী অধরা। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়।
আরিফ মহিউদ্দিন আরও বলেন, ২০১৩ সালে মিরপুরের পূর্ব মনিপুরের ১০৫০/৩ কাঁঠালতলার একটি ভবনে এএসআই হুমায়ুন কবিরকে শ্বাসরোধের পর বিষাক্ত ইনজেকশন পুশ করে নৃশংসভাবে হত্যা করে রিয়া। হত্যার পর রিয়া থেকে বনে যান মডেল–অভিনেত্রী। গত দশ বছর নিজের নামে কাগজপত্র সব পরিবর্তন করে ভালোই চলছিল তার জীবন। কিন্তু শেষ রক্ষা হয়নি।

তিনি বলেন, গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫৮ গ্রাম গাঁজা, দুটি মোবাইলফোন ও পরিচয় পরিবর্তনের উদ্দেশ্যে তৈরি করা জাল এসএসসি সনদ জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র‌্যাব-৩ এর অধিনায়ক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

এএসআই হত্যা মামলায় সাজাপ্রাপ্ত অধরা ১০ বছর পর গ্রেফতার

আপডেট টাইম : 08:08:20 pm, Friday, 24 February 2023