Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

একটি পোয়া মাছ ৯ লাখ টাকায় বিক্রি

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:14:19 am, Sunday, 16 July 2023
  • 212 বার

আমার ডেক্স:কক্সবাজারের টেকনাফে ধরা পড়া ৩০ কেজি ওজনের একটি কালো পোপা বা পোয়া মাছ ৯ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় মাছটি কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী শামীম আহমেদ মনো এই মাছটি কিনেছেন।

এর আগে, একই দিন দুপুরে মাছটি টেকনাফ সদর ইউনিয়নের হাবিবপাড়ার বাসিন্দা সৈয়দ আহমদের ট্রলারের জালে ধরা পড়ে। পরে তিনি কালো পোপা বা পোয়া মাছটি শামলাপুরের সাবেক ইউপি সদস্য মো. ইউনুসকে ৬ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করেন।

মো. ইউনুস বলেন, ‘মাছটি জালে ধরা পড়ার খবর পেয়ে ছুটে গেলাম। পরে মাছটি সোনালী পোয়া ভেবে ৬ লাখ ৮০ হাজার টাকায় ক্রয় করি। পরে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে আনার পর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এটি কালো পোয়া। দর কষাকষির পর শামীম আহমেদ মনোকে ৯ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করি। যদি এটি সোনালী পোয়া হতো তবে ৪০ লাখ টাকার উপরে বিক্রি করতে পারতাম।’

সৈয়দ আহমদের ট্রলারের মাঝি মোহাম্মদ উল্লাহ জানান, শুক্রবার সকালে মাছ ধরার জন্য ৫ জেলে মিলে বঙ্গোপসাগরে রওনা করি। বারোবাইন নামের স্থানে গিয়ে আমরা সাগরে জাল ফেলি। সকাল সাড়ে ১০টার দিকে জালে হরেক রকমের মাছের সঙ্গে একটি বড় পোয়া মাছ আটকা পড়ে। কূলে এনে এটি বিক্রি করা হয়।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, বড় পোয়া মাছের এয়ার ব্লাডার বা বায়ুথলির কারণে এটির দাম বেশি হয়ে থাকে। পোয়া মাছের এয়ার ব্লাডার দিয়ে বিশেষ ধরনের মেডিক্যাল ইক্যুইপমেন্ট বা সার্জিক্যাল সুতা তৈরি হওয়ায় মাছটি বেশি দামে ক্রয়-বিক্রয় হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

একটি পোয়া মাছ ৯ লাখ টাকায় বিক্রি

আপডেট টাইম : 02:14:19 am, Sunday, 16 July 2023