Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

একত্রিশ দফার থেকে বড় সংস্কার আর কিছু নেই: অনিন্দ ইসলাম অমিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:36:21 pm, Sunday, 13 July 2025
  • 82 বার

চিতলমারী প্রতিনিধি:বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ ইসলাম অমিত বলেছেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা বাংলাদেশকে আবারও নিজের পায়ে দাড়াতে দিতে চায় না। তারা কিন্তু নির্বাচন নিয়ে অনেক আপত্তিকর কথা বলছে। সংস্কারের নাম করে তারা নির্বাচনকে অনিশ্চিত করতে চায়। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই বিএনপির ৩১ দফার থেকে বড় সংস্কার আর কিছু নেই। শুক্রবার (১১ জুলাই) দুপুরে চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, আপনাদের দায়িত্ব হচ্ছে মানুষের দোড় গোড়ায় পৌছে যুবকদের কর্মসংস্থান, কৃষকদের সার-বীজ পৌছে দিব, ৩১ দফার সুবিধা তাদের মাঝে তুলে ধরুন। শিক্ষার্থী ও অভিভাবকদেরকে বোঝাতে হবে, কিভাবে আমরা শিক্ষাঙ্গনকে অস্ত্র-মাদকমুক্ত করব, কিভাবে মেধার ভিত্তিতে চাকুরী নিশ্চিত করব। আমরা যদি আমাদের উদ্দেশ্য জনগনের কাছে তুলে ধরতে পারি তাহলে জনগণ আমাদের উপর আস্থা রাখবে।

উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, এ্যাড. শেখ ওয়াহিদ্দুজ্জামান দিপু, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা ড. শেখ ফরিদুল ইসলাম, মনিরুল ইসলাম খান, ব্যারিষ্টার জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী সম্মেলনে অংশগ্রহন করেন।

সম্মেলনের পরে বিকেলে উপজেলা বিএনপির নেতৃত্ব নির্বাচনে নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হয়। এ রিপোর্ট লেখাকালীন ভোট বাছাই চলছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

একত্রিশ দফার থেকে বড় সংস্কার আর কিছু নেই: অনিন্দ ইসলাম অমিত

আপডেট টাইম : 08:36:21 pm, Sunday, 13 July 2025