Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

এখনও চকচক করছে ৩৪শ’ বছর পূর্বের তলোয়ার, পাওয়া গেলো কবরের মধ্যে

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:48:35 pm, Monday, 19 June 2023
  • 275 বার

আমার ডেক্স:জার্মানির বাভারিয়া অঞ্চলে পাওয়া গেছে তিন হাজার বছরেরও বেশি পুরোনো ব্রোঞ্জের একটি তলোয়ার। বাভারিয়ার ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ (বিএলএফডি) বিষয়ক কার্যালয় জানিয়েছে, তলোয়ারটি খ্রিষ্টপূর্ব ১৪ শতকের শেষ দিক। সে হিসেবে এর বয়স ৩৪০০ বছর অর্থাৎ ব্রোঞ্জ যুগের মাঝামাঝি সময়ের। তারপরেও তলোয়ারটি এতটাই ভালোভাবে সংরক্ষিত রয়েছে যে এটি এখনো চকচক করছে।

সিএনএন জানিয়েছে, গত সপ্তাহে নুরেমবার্গ ও স্টুটগার্টের মাঝের নর্ডলিঙেনায় প্রত্নতাত্ত্বিক খননের সময় তলোয়ারটি পাওয়া যায়। সেখানকার একটি প্রাচীন কবরস্থানের সন্ধান পান প্রত্নতাত্বিকরা। সেটি খনন করতে গিয়েই এই তলোয়ারের সন্ধান পান তারা। যে কবরে এই তলোয়ার পাওয়া যায় সেখানে একজন পুরুষ, একজন নারী এবং একটি ছেলেকে সমাহিত করা হয়েছিল। তাদের কঙ্কালের পাশে তলোয়ারসহ ব্রোঞ্জের জিনিসপত্র পাওয়া গেছে। তবে সেখানে সমাহিত তিনজনের মধ্যকার সম্পর্ক কী ছিল, তা জানা যায়নি।

বিএলএফডির প্রধান অধ্যাপক ম্যাথিউস ফিল বলেছেন, আরো সুনির্দিষ্ট তথ্য পেতে ওই সমাধিস্থল এবং তলোয়ারটির উচ্চতর পরীক্ষা দরকার। তবে আমরা এখনই বলতে পারি, ঐতিহাসিক নিদর্শনগুলোর অবস্থা অনন্য।

এ ধরনের জিনিস খুঁজে পাওয়া বিরল ঘটনা। তখন এ ধরনের তলোয়ার তৈরি করা কঠিন ছিল। কারণ এর হাতে ধরার নিচের অংশটি (হিল্ট) তলোয়ারের মূল ধারালো অংশের (ব্লেড) সঙ্গেই ঢালাই করে যুক্ত করা ছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

এখনও চকচক করছে ৩৪শ’ বছর পূর্বের তলোয়ার, পাওয়া গেলো কবরের মধ্যে

আপডেট টাইম : 06:48:35 pm, Monday, 19 June 2023