Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

এলএনজি আমদানিতে ৪ হাজার কোটি টাকা ভর্তুকি: সংসদে নসরুল

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:04:16 pm, Sunday, 3 April 2022
  • 105 বার

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ২০২১-২২ অর্থবছরে পেট্রোবাংলাকে সরকারের অর্থ বিভাগ চার হাজার কোটি টাকা ভর্তুকি বা অনুদান দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (৩ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।

নসরুল হামিদ বলেন, ২০২১-২২ অর্থবছরে এলএনজি আমদানি খাতে সর্বশেষ হিসাব অনুযায়ী, পেট্রোবাংলার সর্বমোট ভর্তুকি চাহিদার পরিমাণ ছিল ২৩ হাজার ৩৬৭ দশমিক ৪৮ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে পেট্রোবাংলার বকেয়া ভ্যাট/এআইটি বাবদ অন্তর্ভুক্ত ছিল ৭ হাজার ৩২১ দশমিক ৪৮ কোটি টাকা। অর্থাৎ, শুধু এলএনজির মূল্য এবং এলএনজি রি-গ্যাসিফিকেশন চার্জ বাবদ পেট্রোবাংলার ভর্তুকি চাহিদা ১৬ হাজার ৪৬ কোটি টাকা।

তিনি বলেন, স্পট মার্কেট হতে আমদানি করা এলএনজির জন্য অর্থ সংস্থান অধিক প্রয়োজন হওয়ায় ভর্তুকির পরিমাণ বিগত বছরগুলোর চেয়ে বেড়েছে। আমদানি করা এলএনজির মূল্য বিশ্ববাজারে তেলের মূল্যের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এবং তেলের মূল্য ব্যারেলপ্রতি ২০২০ সালের মার্চের ২২ দশমিক ৫১ মার্কিন ডলার হতে বেড়ে ২০২২ সালের মার্চে প্রায় ১২০ মার্কিন ডলার ওঠেছে। এতে দীর্ঘমেয়াদে বেড়েছে এলএনজির দাম।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে প্রায় ১১ দশমিক ৫০ মার্কিন ডলার প্রতি মিলিয়ন ব্রিটিশ থর্মাল ইউনিট হিসেবে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি আমদানি করা হচ্ছে। স্পট মার্কেট থেকে সর্বশেষ ৩৬ দশমিক ৭০ মার্কিন ডলার প্রতি মিলিয়ন ব্রিটিশ থর্মাল ইউনিট হিসেবে এলএনজি আমদানি করা হয়েছে।

তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বর্তমানে বৈশ্বিক গ্যাস বিক্রির বাজার অত্যন্ত অস্থিতিশীল এবং ইউরোপের বাজারে গ্যাস ফিউচার ২০২১ সালের মার্চ মাস হতে ২০২২ সালের মার্চ মাস সময়কালে এক বছরে প্রায় ৪ দশমিক ৫ গুণ বেড়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

এলএনজি আমদানিতে ৪ হাজার কোটি টাকা ভর্তুকি: সংসদে নসরুল

আপডেট টাইম : 03:04:16 pm, Sunday, 3 April 2022