Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ঐশ্বরিয়া ও ক্যাটরিনার সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল সালমানের?

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:20:06 pm, Saturday, 4 October 2025
  • 76 বার

আমার ডেস্ক:প্রথমবারের মতো নিজের অতীতের ভেঙে যাওযা প্রেম নিয়ে মুখ খুলেছেন বলিউড তারকা সালমান খান। ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানিয়েছেন ভাইজান খ্যাত এই অভিনেতা। মূলত ক্যারিয়ারগত অবস্থান ও অনিরাপত্তার কারণে তার সঙ্গে তাদের সম্পর্ক টেকেনি।

সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার টকশোতে এসব কথা জানান সালমান। নিজের প্রেম জীবনের কথা বলতে গিয়ে সালমান বলেন, যখন সম্পর্কে একজন সঙ্গী অন্যজনের তুলনায় দ্রুত সাফল্য পায়, তখন সম্পর্কের ভেতর সমস্যার শুরু হয়। কোনো একজন নিরাপত্তাহীনতায় ভোগে। সম্পর্কে টিকে থাকতে হলে দুজনেরই একসঙ্গে এগোতে হবে। কাউকে যেন অন্যজনের ঘাড়ে নিশ্বাস ফেলতে না হয়।

বলিউডে দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল যে, সামলান খারাপ ব্যবহার করতেন। সে কারণেই ঐশ্বরিয়া ও ক্যাটরিনার সঙ্গে সালমানের সম্পর্ক ভেঙেছিল। কিন্তু অভিনেতার এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আসল কারণ হয়তো ক্যারিয়ারের উচ্চতা ও পারস্পরিক অনিরাপত্তা।

উল্লেখ্য, সালমান খানের জীবনে একাধিকবার সম্পর্ক এলেও কোনোটিই পরিণতি পায়নি। সংগীততা বিজলানির সঙ্গে তার বিয়ের প্রস্তুতিও একসময় চূড়ান্ত হয়েছিল। এমনকি বিয়েতে অতিথিদের আমন্ত্রণের কার্ড ছাপা পর্যন্ত হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেটিও ভেঙে যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ঐশ্বরিয়া ও ক্যাটরিনার সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল সালমানের?

আপডেট টাইম : 04:20:06 pm, Saturday, 4 October 2025