Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

কঙ্গনাকে গুলি করতে চেয়েছিলেন তার বাবা

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:19:13 am, Saturday, 13 January 2024
  • 194 বার

আমার ডেক্স:বলিউড নায়িকা কঙ্গনা রানাউত স্পষ্টভাষী হওয়ায় প্রায়ই তাকে সমালোচনায় পড়তে হয়। এ কারণে তিনি অনেকের অপছন্দের মানুষ। শুধু তা-ই নয়, মাঝে মধ্যে তিনি বিস্ফোরক বক্তব্য ও মন্তব্য করেন। শোনা যায়, কঙ্গনা স্পষ্টভাষী হওয়ার কারণে কেউ কেউ তাকে এড়িয়ে চলেন।

এবার তার বাবাকে নিয়ে ফিস্ফোরক মন্তব্য করে সংবাদের শিরোনাম হয়েছেন। খুব অল্প বয়সেই হিমাচল ছেড়ে মুম্বইয়ে নিজের ক্যারিয়ার গড়তে পাড়ি দিয়েছিলেন। বলিউডে কোনো ‘গডফাদার’ ছাড়াই নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন এ নায়িকা। তবে সে পথ মোটেও সহজ ছিল না। শুধু কঙ্গনার কর্মজীবনই নয়, ব্যক্তিগত জীবনেও অনেক লড়াই করতে হয়েছে।

কঙ্গনা বাবা-মায়ের কাছে অবাঞ্ছিত সন্তান, তা আগেই জানিয়েছিলেন। এবার সেই বক্তব্যকে আর স্পষ্ট করে দিলেন কঙ্গনার বাবা অমরদীপ রানাউত। এক সময় কঙ্গনাকে গুলি করে দিতে চেয়েছিলেন তার বাবাই!

মনোজ মনুতাসিরকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, ছোটবেলা থেকে বাবার কাছ থেকে উৎসাহ পেয়েছিলেন স্বপ্ন দেখার। কিন্তু কঙ্গনার সেই স্বপ্নই যখন বড় হয়ে যায়, মেনে নিতে পারেননি তিনি। মু্ম্বাইতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন তাকে ব্যাকুল করে।

অন্যদিকে সেই সময় কঙ্গনার পরিবার চায়, চন্ডীগড়ে যেন নিজের পড়াশোনা চালিয়ে যান তিনি। কিন্তু কঙ্গনা জানিয়ে দেন, পড়াশোনা চালিয়ে যাওয়ার বদলে তিনি একটু আলাদাভাবে গড়তে যান ক্যারিয়ার। বাড়িতে জানান, সিনেমার মতো ভিন্ন কিছু পেশায় যেতে চান তিনি।

মেয়ের এ সিদ্ধান্ত কঙ্গনার বাবার কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা ছিল। শুধু তাই নয়, আশপাশের মানুষ ও সমাজের কাছ থেকে কী প্রতিক্রিয়া আসতে পারে, তা নিয়েও পেয়েছিলেন ভয়। মেয়ের এমন সিদ্ধান্ত শোনার পর তার যাবতীয় দায়িত্ব নিতে অস্বীকার করেন বাবা অমনদীপ।

এ প্রসঙ্গে কঙ্গনার ভাষ্য, ‘আর পাঁচটা রাজপুত পরিবারের পুরুষদের মতো, তার বাবাও রেগে গিয়ে বলেন, আমার রাইফেল নিয়ে আসো, ওকে গুলি করে মেরেই ফেলব।’ তবে তার বাবার সে দিনের সিদ্ধান্তের জন্যই তিনি বর্তমানে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পেরেছেন বলেই কঙ্গনার বিশ্বাস।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

কঙ্গনাকে গুলি করতে চেয়েছিলেন তার বাবা

আপডেট টাইম : 01:19:13 am, Saturday, 13 January 2024