Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

কচুয়ায় ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:21:03 pm, Wednesday, 26 August 2026
  • 39 বার

এস এম হুমায়ুন,স্টাফ রিপোর্টার।। বাগেরহাটের কচুয়া উপজেলায় ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) রাতে উপজেলার লড়ারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—কচুয়া উপজেলার মাদারতলা গ্রামের গোলাম পরোয়ার বাবু ও আল আমিন শেখ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে লড়ারহাট এলাকায় অভিযান চালায় কচুয়া থানা পুলিশ। এ সময় মাদক সেবন করা অবস্থায় দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ তাদের মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন বলেন, ‘দুই ব্যক্তিকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

কচুয়ায় ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট টাইম : 09:21:03 pm, Wednesday, 26 August 2026