কচুয়া প্রতিনিধি:কচুয়ায় আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে বাংলাদেশ যুব মহিলালীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা যুব মহিলালীগের সভাপতি তানিয়া আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।
উপজেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক আফসানা মিমির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম। এসময়ে আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Md.Liton 











