Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

কতো টাকার মালিক মেসি ?

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:11:52 pm, Monday, 19 December 2022
  • 176 বার

আমার ডেক্স:৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে বিশ্বকাপ শিরোপা নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। প্রাপ্তির চাদরে মোড়া ফুটবল ক্যারিয়ারে যোগ করেছেন একমাত্র অপ্রাপ্তির বিশ্বকাপ। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে নাম লিখিয়েছেন সর্বকালের সেরাদের তালিকায়। এমন অবিস্মরণীয় অর্জনের পর কিংবদন্তি এ ফুটবলার কতো টাকার মালিক সেই বিষয়টা আলোচনায় এসেছে আবারও। মার্কিন বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বসের দাবি অনুযায়ী, গত বছরের মে মাস থেকে চলতি বছর পর্যন্ত মাঠ ও মাঠের বাইরে মেসির আয় ১৩০ মিলিয়ন ডলার। এর মধ্যে মাঠে তার উপার্জন ৭৮৪ কোটি টাকা এবং মাঠের বাইরে সেটা ৫৭৫ কোটি টাকা। বিশ্বকাপ জয়ের পর অবশ্য এনডোর্সমেন্ট থেকে মেসির উপার্জন আরও বাড়তে চলেছে।

চলতি বছর মেসি একটি এনডোর্সমেন্ট চুক্তিতে সই করেছেন, যেখান থেকে তার আয় হচ্ছে ২০৯ কোটি টাকা। এছাড়া মেসি নিজের কাপড়ের ব্যবসা শুরু করেছেন। বিশ্বখ্যাত অ্যাডিডাসের সঙ্গেও তার চুক্তি হয়ে আছে আজীবনের। এসব নতুন সংযোজনকে আমলে এনে ফোর্বস দাবি করছে, মেসিই এখন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলিট।

তবে এখানেই শেষ নয়। বয়সটা ৩৫ ছুঁয়ে ফেললেও এখনও ব্র্যান্ড ভ্যালু শুধু বাড়ছেই আর্জেন্টাইন মহাতারকার। ক্যারিয়ারের শেষ সময়েও মেসির জন্য টাকা ঢালতে একটুও কার্পণ্য করছে না বিজ্ঞাপনদাতা ব্র্যান্ডগুলো। আর করবেই বা কেন? নিজের ফুটবল ক্যারিয়ারে কখনোই বিজ্ঞাপনদাতাদের হতাশ করেননি মেসি। ৩৫ বছর বয়সীসে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, ৭ গোল করে।আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি অনুযায়ী, ২০২২ সালের নভেম্বর মাস পর্যন্ত মেসির মোট সম্পত্তি ৬২৭৫ কোটি টাকা। আর এই হিসাব অনুযায়ী, পৃথিবীর সবচেয়ে বেশি আয় করা অ্যাথলিট এখন তিনি। খেলাধুলার ক্যারিয়ারে মেসির সমান আয় করেননি আর কেউই। তবে সম্পত্তির অনেকটা উপার্জন এসেছে মাঠের বাইরে থেকেও।

বার্সেলোনায় সমুদ্রের পাড়ে মেসির প্রাইভেট ফুটবল মাঠ রয়েছে। সে জায়গায় আছে অদ্ভুত এক নিয়মও। কোনো ধরনের বিমান চলাচল করতে পারবে না এই সম্পত্তির ওপর দিয়ে। তারকা ফুটবলারের একটি বিলাসবহুল হোটেলে রয়েছে। এর মধ্যে ৭৭টি বেডরুম আছে। এই হোটেলে এক রাত থাকার জন্য ভাড়া ১০৫ পাউন্ড।

টাকা উপার্জন করে দু হাতে খরচও করছেন মেসি। নিজের প্রাইভেট জেট রয়েছে আর্জেন্টাইন তারকার। দামি এবং বিলাসবহুল গাড়িও আছে একাধিক। এর মধ্যে কয়েকটি আছে হাই স্পিড কার। এছাড়া দান ও সামাজিক সংস্কারমূলক কাজেও বিশাল অঙ্কের টাকা ব্যয় করে থাকেন আর্জেন্টাইন এ কিংবদন্তি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

কতো টাকার মালিক মেসি ?

আপডেট টাইম : 06:11:52 pm, Monday, 19 December 2022