Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

কমেছে চালের দাম

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:21:41 pm, Friday, 29 April 2022
  • 179 বার

নিউজ ডেক্স: দিনাজপুরের হিলিতে পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে কমেছে মোটা জাতের সব ধরনের চালের দাম। কেজি প্রতি প্রকারভেদে কমেছে ২ থেকে ৫ টাকা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। সরকারের পক্ষ থেকে ভিজিএফের চাল বিতরণের কারণে কমেছে ক্রেতা। সেই জন্য কমেছে চালের দাম বলছেন ব্যবসায়ীরা। শুক্রবার (২৯ এপ্রিল) হিলি চালের বাজার ঘুরে জানা গেছে, স্বর্ণা-৫ জাতের চাল কেজি প্রতি ২ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৮ টাকায়, গুটি স্বর্ণা ৪ থেকে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ টাকায়, আটাশ জাতের চাল ২ টাকা ৪৬ টাকায়। তবে মিনিকেট এবং সম্পাকাটারী চালের দাম কমেনি। কেজি প্রতি ৬২ টাকায় বিক্রি হচ্ছে এসব চাল।

চাল কিনতে আসা রফিকুল ইসলাম এবং মর্জিনা বিবি  জানিয়েছেন, সরকার আমাদের চাল দেয় যার জন্য আমরা অনেকটাই সুবিধা ভোগ করছি। অন্যদিকে বাজারে কিছুটা চালের দাম কমেছে। তবে সয়াবিন তেল, চিনি, ময়দাসহ নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্রের দাম রমজানের প্রথমে কম ছিল। এখন আবার দাম বেশি। সরকার যদি এখনি পদক্ষেপ গ্রহণ না করে তবে অসাধু ব্যবসায়ীরা রমজানের পর আরও দাম বৃদ্ধি করবে।

হিলি বাজারের চাল বিক্রেতা বাবুল হোসেন জানান, ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সরকার ভিজিএফের চাল বিতরণ করছে। যার জন্য ক্রেতা অনেক কম। বিক্রি অর্ধেকে নেমে এসেছে। আগে প্রতিদিন ৫০ থেকে ৭০ বস্তা চাল বিক্রি হলেও বর্তমানে ২০ বস্তা বিক্রি হচ্ছে। যার জন্য কমেছে চালের দাম। সামনে ধান কাটা মাড়াই শুরু হলে আরও দাম কমতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

কমেছে চালের দাম

আপডেট টাইম : 05:21:41 pm, Friday, 29 April 2022