Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

কলাবাগান তেঁতুলতলা মাঠে ঈদের জামাতের ঘোষণা

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:30:53 pm, Tuesday, 26 April 2022
  • 177 বার

নিউজ ডেক্স: রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে জামাতে ঈদের নামাজ আদায়ের ঘোষণা দিয়েছেন এলাকাবাসী। মাঠটিতে কলাবাগান থানা ভবনের নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়ে এ ঘোষণা দেন তারা। সোমবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে তেঁতুলতলা মাঠে নাগরিক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন এলাকার স্থপতি ইকবাল হাবীব।
তিনি বলেন,স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন, খুব শিগগিরই এখান থেকে থানার ভবনের নির্মাণকাজ স্থানান্তর করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই আশ্বাসের পরও যদি কেউ ঈদুল ফিতরের বন্ধে মাঠে কোনো সীমানা দেয়াল নির্মাণ করতে চায় তবে এলাকার সবাই প্রতিবাদ গড়ে তুলবে।

তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদ করায় এবং নির্মাণকাজের ভিডিও ধারণ করায় রোববার বেলা ১১টার দিকে স্থানীয় বাসিন্দা সৈয়দা রত্না ও তাঁর ছেলেকে আটক করে পুলিশ। তাঁদের আটকের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। মাঠ রক্ষার আন্দোলনে যুক্ত মা-ছেলেকে আটকের খবর পেয়ে বেলা দুইটার দিকে ওই মাঠে যান মানবাধিকারকর্মী খুশী কবির, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, উদীচীর ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আরিফ নূরসহ কয়েকজন। পরে বিক্ষোভের মুখে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুচলেকা নিয়ে সৈয়দা রত্না ও তাঁর ছেলেকে ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনার প্রতিবাদে সোমবারও একাধিক কর্মসূচি পালন করছে নাগরিক সমাজ। সোমবার সকালে রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ প্রাঙ্গণে ঈদ উপলক্ষে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, কলাবাগানের তেঁতুলতলা মাঠ আপাতত খেলার মাঠই থাকছে। সেখানে হচ্ছে না থানা ভবন।

তিনি বলেন, তেঁতুলতলা মাঠটি জেলা প্রশাসকের চিহ্নিত করা একটি খাস জমি হওয়ার কারণেই সেখানে থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে খেলাধুলার জন্য মাঠেরও প্রয়োজন আছে। সে কারণে থানা ভবন নির্মাণের জন্য বিকল্প জায়গা খুঁজে বের করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়রকে বলা হয়েছে। যদি না পাওয়া যায় তাহলে আলোচনার মাধ্যমে থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

কলাবাগান তেঁতুলতলা মাঠে ঈদের জামাতের ঘোষণা

আপডেট টাইম : 02:30:53 pm, Tuesday, 26 April 2022