Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

কুমার শানুর আত্মহত্যার চেষ্টা, বাঁচিয়েছিলেন পরকীয়া প্রেমিকা

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:19:19 pm, Friday, 10 January 2025
  • 188 বার

আমার ডেক্স:ক্যারিয়ারের শুরুতেই পরকীয়ায় নাম জড়ায় ভারতের সংগীতশিল্পী কুমার শানুর। এদিকে শিল্পীর পরকীয়া প্রেমিকা অভিনেত্রী কুনিকা সদানন্দও সেই সম্পর্কের কথা অকপটে স্বীকার করে নেন। তাদের ছয় বছরের সম্পর্ক বিবাহ বহির্ভূত হলেও তাতে আপত্তি নেই তার। কুমার শানুকে একেবারে স্বামীর চোখেই দেখেন কুনিকা।

সম্প্রতি কুনিকা এক সাক্ষাৎকারে দাবি করেন, গায়ক অসুখী দাম্পত্য সম্পর্কে ছিলেন। গায়কের স্ত্রী রীতা ভট্টাচার্যর শানুর ওপর মানসিক নির্যাতন চালাতেন। আর এর জেরেই ডিপ্রেশনে চলে যান।
এক্ক পুরোনো ঘটনা শেয়ার করে কুনিকা দাবি করেন, ‘আমরা একসাথে ডিনার করছিলাম, এবং শানু মদের ঘোরে ছিলেন। তিনি কাঁদতে শুরু করেন এবং হোটেলের জানালা থেকে লাফ দিতে চান। তিনি গভীরভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তার বোন, ভাগ্নে এবং আমি তাকে ধরে রেখেছিলাম।’

কুনিকা বলেন, ‘আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম কারণ তিনি সত্যিই কষ্ট পাচ্ছিলেন। তিনি বিয়ে ভাঙতে চাননি বা সন্তানদের ছেড়ে যেতে চাননি। তাকে শান্ত করার পর আমি তাকে তার সন্তান ও কাজের প্রতি তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলাম। আমি মনে করি, ওই মুহূর্তটি আমাদের আরও কাছাকাছি নিয়ে এসেছিল। এরপর তিনি ফিরে এসে আমার পাশের একটি ফ্ল্যাটে চলে আসেন। আমরা খাবার বিনিময় শুরু করলাম। এভাবেই সম্পর্কের শুরু।‘

কুমার শানুকে স্বামীর চোখে দেখতেন কুনিকা। শানুর সেই পরকীয়া প্রেমিকা এও জানান, তারা ছয় বছর ধরে সম্পর্কে থাকলেও শানুর পরিবার এবং তার সন্তানদের প্রতি শ্রদ্ধার কারণে এই সম্পর্ককে গোপন রেখেছিলেন।

১৯৮০ সালে কুমার শানু তার প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যকে বিয়ে করেন এবং ১৯৯৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। প্রাক্তন দম্পতির তিনটি সন্তান রয়েছে। এরপর ২০০১ সালে, কুমার শানু সালোনি ভট্টাচার্যকে বিয়ে করেন। তাদের ঘরেও রয়েছে দুই সন্তান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমার শানুর আত্মহত্যার চেষ্টা, বাঁচিয়েছিলেন পরকীয়া প্রেমিকা

আপডেট টাইম : 08:19:19 pm, Friday, 10 January 2025