Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

কুমিল্লায় মাদক কারবারির গুলিতে সংবাদকর্মী নিহত

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:58:23 pm, Thursday, 14 April 2022
  • 173 বার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাকসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।  মহিউদ্দিন সরকার নাঈম স্থানীয় পত্রিকা দৈনিক কুমিল্লার ডাকের স্টাফ রিপোর্টার। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের মোশাররফ সরকারের ছেলে।

হায়দ্রাবাদ এলাকার রাব্বি ও রুবেল নামের দুই যুবক জানান, রাত সাড়ে ৯টার দিকে মহিউদ্দিন সরকার নাঈমকে গুরুতর আহত অবস্থায় দুজন বিজিবি সদস্য এনে হাসপাতালে নিয়ে যেতে নির্দেশ দেন। এসময় বিজিবি সদস্যরা বলেন, সীমান্তে মারামারিতে আহত হয়েছেন মহিউদ্দিন। তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে বলে তাঁরা চলে যায়। পরে ওই দুই যুবক মহিউদ্দিন সরকারকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদুল ইসলাম মৃত ঘোষণা করেন। বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক মহিউদ্দিন নিহত হয়েছে। মাদক কারবারিরা তাঁকে নির্মমভাবে হত্যা করেছে। তিনি হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাকসুদ জানান, এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

কুমিল্লায় মাদক কারবারির গুলিতে সংবাদকর্মী নিহত

আপডেট টাইম : 03:58:23 pm, Thursday, 14 April 2022