Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

কোচিং সেন্টারে গৃহবধূকে গণধর্ষণ

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:15:05 am, Saturday, 2 September 2023
  • 164 বার

আমার ডেস্ক:পাবনার ঈশ্বরদীতে ভাষা শিক্ষা কেন্দ্রে ডেকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নাহিয়ান ইসলাম নাহিদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার। এর আগে ২৯শে আগস্ট বিকালে উপজেলা সদরের শেরশাহ রোড এমবিশন কোরিয়ান ভাষা শিক্ষা কেন্দ্রে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। আটক ব্যক্তি উপজেলার পূর্বটেংরী ঈদগাহ রোডের শাহনেওয়াজ ইসলাম ফিরোজের ছেলে। জানা যায়, পৌর শহরের মশুড়িয়া পাড়ার জনৈক ব্যক্তির সঙ্গে ভুক্তভোগীর ৬ বছর আগে বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। ভুক্তভোগী তার ছেলেকে পড়ানোর জন্য পূর্ব পরিচিত নাহিয়ান ইসলাম নাহিদকে গৃহশিক্ষক খুঁজে দেয়ার জন্য অনুরোধ করেন। ২৯শে আগস্ট বিকালে নাহিদ মোবাইল ফোনে ছেলেকে পড়ানোর বিষয়ে আলোচনার করার কথা বলে ওই গৃহবধূকে তার ভাষা শিক্ষা কেন্দ্রে ডেকে নেন। পরে গৃহবধূ প্রতিষ্ঠানে যান এবং কক্ষে প্রবেশের পর দরজা বন্ধ করে নাহিদসহ তার ২ সহযোগী সংঘবদ্ধ ধর্ষণ করে। এরপর তাকে কক্ষ থেকে বের করে দেয়া হয়।

বাড়ি ফিরে মা ও স্বামীকে ঘটনা খুলে বলেন তিনি।

এরপর গত বৃহস্পতিবার রাতে ওই নারীর স্বামী ঈশ্বরদী থানায় মামলা করেন। ওসি অরবিন্দ সরকার জানান, গৃহবধূকে ৩ জন মিলে ধর্ষণ করেছে বলে জানা গেছে। এ ব্যাপারে তার স্বামী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলায় ৩ জনকে আসামি করা হয়েছে। এর আগে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি নাহিয়ানকে গ্রেপ্তার করা হয়। তাকে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। জানতে চাইলে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পাবনা জেনারেল হাসপাতালে ধর্ষণের শিকার গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। তিনি এখনো হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কোচিং সেন্টারে গৃহবধূকে গণধর্ষণ

আপডেট টাইম : 01:15:05 am, Saturday, 2 September 2023