আমার ডেক্স:এবার কোয়ার্টার ফাইনালে একই দিনে মাঠে নামছে ব্রজিল ও আর্জেন্টিনা। শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ৯টায় মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। আর রাত ১ টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস।কাতার বিশ্বকাপে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে লিওনেল মেসির দল।
এদিকে শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সোমবার রাতে দোহার স্টেডিয়াম ৯৭৪-এ এশিয়ার দেশটিকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে সেলেসাওরা।শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। মাত্র সপ্তম মিনিটেই গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র।
বার্সার রাফিনিয়ার পাসে গোলটি করেন এই রিয়াল তারকা। ১১তম মিনিটে ডি-বক্সের ভেতরে রিচার্লিসনকে ফাউল করে বসেন কোরিয়ার ইয়ং জুং। এতে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইনিজুরি কাটিয়ে দলে ফেরা নেইমার জুনিয়র।
২৯তম মিনিটে ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোর পাস থেকে গোল করেন রিচার্লিসন। এবারের আসরে এটি তার তৃতীয় গোল। ৩৬তম মিনিটে ব্যবধান ৪-০ করেন লুকাস পাকেতা। ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
বিরতির পর ব্রাজিল আর কোনো গোল পায়নি। ৭৬তম মিনিটে দক্ষিণ কোরিয়ার পক্ষে একটি গোল পরিশোধ করেন সিয়াং হো পাইক। গ্রুপ পর্বে ক্যামেরুনের কাছে হেরে যাওয়া ব্রাজিল বড় জয় নিয়েই মাঠ ছাড়লো। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯ টায় কোয়ার্টার ফাইনালে তাদের বিপক্ষে মাঠে নামবে গতবারের রানারআপ ক্রোয়েশিয়া।
Md.Liton 











