Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

খাদ্যবান্ধব কর্মসূচি: ১০ টাকা কেজির চাল ডিলারের পেটে!

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:18:31 pm, Friday, 22 April 2022
  • 133 বার

তালিকায় নাম থাকা খরুষা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী বারিছন খাতুন বলেন, ‘গত মার্চ মাসে গ্রামের একজনের কাছ থেকে জানতে পারি তালিকায় আমার নাম আছে। তখন নতুন চেয়ারম্যানের কাছে গিয়ে তালিকা দেখে নাম পাই।’

অভিযুক্ত ডিলার মনিরুজ্জামান বলেন, ‘অভিযোগকারীদের নামে চাল প্রতি মাসে কে বা কারা গ্রহণ করে তা আমার জানা নেই। তা ছাড়া কার্ড ইস্যু ও বিতরণ করা সংশ্লিষ্ট মেম্বার ও চেয়ারম্যানদের দায়িত্ব। আমি কার্ড পাওয়া সাপেক্ষে চাল দিয়েছি মাত্র। তাদের চাল প্রতি মাসে কেউ না কেউ গ্রহণ করেছেন। এ মাসে তাদেরকে নতুন কার্ডও দেওয়া হয়েছে।’

নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বলেন, ‘কয়েকজন সুবিধাভোগী পাঁচ বছর ধরে চাল পান না বলে অভিযোগ করেছেন। তাদের অভিযোগের ভিত্তিতে খোঁজ নিতে গিয়ে দেখা গেছে এমন কার্ডের সংখ্যা ৪৭। এসব কার্ডধারীরা জানেন না তাদের নামে চালের কার্ড আছে। এমনও কার্ড আছে, সে নামে ইউনিয়নে কোনো লোক পাওয়া যায়নি।’

চেয়ারম্যান খায়রুজ্জামান আরও বলেন, ‘তালিকায় নাম থেকেও যারা এত দিন চাল পাননি তাদের নামে নতুন করে কার্ড করা হয়েছে। আর যে সব নামের অস্তিত্ব মেলেনি সে সব কার্ডের চাল ওঠানো বন্ধ করে দেওয়ায় জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

এ বিষয়ে উপজেলা খাদ‍্য নিয়ন্ত্রক কাজী আব্দুস সালাম বলেন, ‘পাঁচ বছর চাল না পাওয়ার বিষয়টির জন্য ডিলার দায়ী। এতে ভোক্তারা যে পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হয়েছেন তা ডিলারকে ক্ষতিপূরণ দিতে হবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

খাদ্যবান্ধব কর্মসূচি: ১০ টাকা কেজির চাল ডিলারের পেটে!

আপডেট টাইম : 04:18:31 pm, Friday, 22 April 2022