Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

খান জাহান আলী মাজারের কুমির ফিরিয়ে আনার দাবিতে সমাবেশ

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:35:28 pm, Friday, 12 June 2026
  • 63 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ঐতিহ্যবাহী খান জাহান আলী (রহ.) মাজারের ঐতিহ্যবাহী কুমির সরিয়ে নেওয়ার প্রতিবাদে এবং তা অনতিবিলম্বে ফিরিয়ে আনার দাবিতে বাগেরহাটে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে খান জাহান আলী মাজার চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খান জাহান আলী মাজার পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, জাহিদ সরদার, তৌহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ বুলু, শরিফ মোস্তফা জামান লিটু, কামরুজ্জামান শিমুল, শেখ মহিদুল ইসলাম, ফকির আল মামুন টিপু, শেখ মোস্তাইন বিল্লাহ, হাওলাদার রফিকুল ইসলাম, মিসেস মনিরা ইসলামসহ প্রায় তিন হাজার স্থানীয় বাসিন্দা।

বক্তারা বলেন, খান জাহান আলী মাজারের কুমির শুধু একটি প্রাণী নয়, এটি বাগেরহাটের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটনের গুরুত্বপূর্ণ অংশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা মাজারের কুমির দেখতে আসেন। কুমির অপসারণের ফলে পর্যটনশিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এলাকার ঐতিহ্যও হুমকির মুখে পড়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, বাগেরহাটের ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কুমির পুনরায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশে বক্তারা অনতিবিলম্বে খান জাহান আলী মাজারে কুমির ফিরিয়ে এনে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মাজার চত্বরে বিক্ষোভ মিছিল করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

খান জাহান আলী মাজারের কুমির ফিরিয়ে আনার দাবিতে সমাবেশ

আপডেট টাইম : 08:35:28 pm, Friday, 12 June 2026