Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

খুলনার ছয়টি আসনেই নৌকার জয়জয়কার

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:14:09 am, Monday, 8 January 2024
  • 158 বার

আমার ডেক্স:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনেই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) আসনের ১১০ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের ননী গোপাল মন্ডল নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৫১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায় ঈগল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২৬২ ভোট।

খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনের ১৫৭ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের সেখ সালাহ উদ্দিন জুয়েল নৌকা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৮৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. গাউসুল আজম ৩ হাজার ৮৪১ ভোট পেয়েছেন।

খুলনা-৩ (খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী) আসনের ১১৬ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের এসএম কামাল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৯৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল্লাহ আল-মামুন লাঙ্গল প্রতীকে ৪ হাজার ৮৭৩ ভোট পেয়েছেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন এবার প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হলেন।

খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনের ১৩৩ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের আব্দুস সালাম মুর্শেদী নৌকা প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার ১৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা কেটলি প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৮৯৩ ভোট।

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে ১৩৫ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের নারায়ন চন্দ্র চন্দ নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১০ হাজার ২১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন ঈগল প্রতীকে পেয়েছেন ৯৩ হাজার ৭৭ ভোট।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে ১৪২ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রশীদুজ্জামান নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিএম মাহাবুবুল আলম ঈগল প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৪৭৪ ভোট। নৌকার প্রার্থী মো. রশীদুজ্জামান এবার প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে খুলনার ছয়টি সংসদীয় আসনে ১১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

খুলনার ছয়টি আসনেই নৌকার জয়জয়কার

আপডেট টাইম : 02:14:09 am, Monday, 8 January 2024