Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

খুলনায় বিশ^ মেডিটেশন দিবস পালিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:15:57 pm, Sunday, 22 May 2022
  • 116 বার

নিজস্ব প্রতিবেদক: ‘ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ^ মেডিটেশন দিবস পালিত হয়েছে। বাংলাদেশে বিশ্ব মেডিটেশন দিবস পালনের মূল উদ্যোক্তা কোয়ান্টাম ফাউন্ডেশন এ দিবসের আয়োজন করে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৬টায় খুলনার ১০টি উন্মুক্ত স্থানে মেডিটেশনের আয়োজন করা হয় এবং বিকেলে খুলনা শিল্পকলা একাডেমি ভবনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সংক্ষিপ্ত আলোচনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, মনের সার্বজনীন ব্যায়ামকে ধ্যান বা মেডিটেশন বলা হয়। প্রতিদিনই যে কোনো বয়সের মানুষ এটি চর্চা করতে পারে। নিয়মিত অনুশীলন করলে মানুষের ভেতরের ইতিবাচক সত্তা জেগে ওঠে। মনের রাগ, ক্ষোভ, দুঃখ হতাশা, দুশ্চিন্তা, স্ট্রেস বা মানসিক চাপ দূর হয়। দৃষ্টিভঙ্গি নেতিবাচকতা থেকে ইতিবাচকতায় বদলে যায়। মন প্রশান্ত থাকলে, মনে মমতা জাগলে পারিবারিক, পেশাগত, সামাজিক সম্পর্কগুলোও সুন্দর হয়ে ওঠে। মানসিক চাপমুক্ত থাকা যায় বলে বাড়ে পেশাগত দক্ষতা। একজন মানুষ পেতে পারেন প্রশান্তি, সুস্বাস্থ্য ও সাফল্য। এসব প্রেক্ষাপট সামনে রেখে বাংলাদেশেও দিবসটি পালন করছে।
সকালে নগরীর হাদিস পার্ক, জাতিসংঘ পার্ক, নিরালা পার্ক, সোনাডাঙ্গা পার্ক, রূপসা সেতু গোল চত্বর, শহীদ আবু নাসের হাসপাতাল চত্বর, খালিশপুর প্রভাতী স্কুল, খুলনা বিশ^বিদ্যালয় ক্যাম্পাস, কয়েট ক্যাম্পাস, রূপসা বেলফুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মেডিটেশন অনুষ্ঠিত হয়।
বিকেলে খুলনা শিল্পকলা একাডেমি ভবনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সংক্ষিপ্ত আলোচনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুয়েটের পদার্থবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর ড. জী সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্ত্তিক চন্দ্র মন্ডল। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকদের প্রধান সেবক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের ফাইন আর্ট স্কুলের সহকারী অধ্যাপক শেখ সাদী ভুইয়া, খুলনার প্রথম আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন বাবু, খুলনা পাবলিক কলেজের চারুকলা শিক্ষক সামসুল আলম ফারুক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশন খুলনা শাখার অর্গানিয়ার মোস্তফা আশরাফ সিদ্দিকী।

ছবির ক্যাপশন: বিশ^ মেডিটেশন দিবসে খুলনায় কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

খুলনায় বিশ^ মেডিটেশন দিবস পালিত

আপডেট টাইম : 07:15:57 pm, Sunday, 22 May 2022