Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

১০ আগস্ট চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:44:38 pm, Sunday, 9 August 2026
  • 174 বার

আমার ডেক্স:দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল সোমবার (১০ আগস্ট) ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। রাজধানীর সঙ্গে সরাসরি এ রেল যোগাযোগ স্থাপনকে কেন্দ্র করে স্বস্তি ফিরতে যাচ্ছে গোপালগঞ্জবাসীর মধ্যে। স্থানীয়দের প্রত্যাশা এ উদ্যোগ কম খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের পাশাপাশি এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে যোগ করবে নতুন গতি।

রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ ছিল গোপালগঞ্জবাসীর এক সময়ের স্বপ্নের দাবি-যা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে সড়কপথের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যানজট, অতিরিক্ত ভাড়া আর সময়ের অপচয় মেনে নিয়েই ঢাকায় যাতায়াত করতে হতো এ জেলার বাসিন্দাদের। নতুন এ ট্রেন সার্ভিস চালু হলে যাতায়াত ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন যাত্রীরা। শুধু গোপালগঞ্জ নয়, এ রুটের পার্শবর্তী জেলা পিরোজপুর ও বাগেরহাটের মানুষও পাবেন এ সেবার সুফল।

স্থানীয়রা জানান, কৃষি প্রধান এলাকা গোপালগঞ্জে প্রচুর পরিমানে শাক-সবজি ও দেশীয় মাছের সমাহার রয়েছে। এসব পণ্য কম খরচে ট্রেনে করে রাজধানী ঢাকায় নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন এখানকার কৃষকরা। এতে এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে।

ট্রেন পরীক্ষক পল্লব কান্তি বিশ্বাস বলেন, বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ১০ আগস্ট বিকেল ৩টা ১৩ মিনিটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসবে। ট্রেনটি পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। অন্য দিকে ফিরতি ট্রেন গোপালগঞ্জ থেকে ছাড়বে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে, যা ঢাকায় পৌঁছাবে রাত ১০টা ২৫ মিনিটে।

বর্তমান সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। স্থানীয়দের আশা-এ সেবা শুধু যোগাযোগের ভোগান্তিই কমাবে না, বরং গতিশীল করবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক পরিমণ্ডলকেও।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল কবীর রাতুল বলেন, এ ট্রেন চালু হওয়ায় আমরা শিক্ষার্থীরা অনেক খুশি। এখন থেকে আমরা চাইলে প্রতি বৃহস্পতিবার ১৪৫ টাকা দিয়ে বাড়িতে চলে যেতে পারবো। দুদিন পরিবারের সবার সঙ্গে সময় কাটিয়ে আবার চলে আসতে পারবো। আগে বাসে ভাড়া বেশি হওয়ায় এটা সম্ভব হতো না।

এ উপলক্ষে জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর নতুন রেলস্টেশনে উদ্বোধনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

১০ আগস্ট চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস

আপডেট টাইম : 08:44:38 pm, Sunday, 9 August 2026