Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

গরিবদের জন্য জ্বালানির দাম কমালো পাকিস্তান, দাম বাড়লো ধনীদের জন্য

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:29:53 pm, Wednesday, 22 March 2023
  • 149 বার

আমার ডেস্ক:গরিবদের ওপর থেকে তেলের উচ্চমূল্যের বোঝা সরাতে অভিনব পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার। এখন থেকে দেশটির গরীবরা বাজারের দামের থেকে ১০০ রুপি কম দামে জ্বালানি কিনতে পারবেন। আর এই দাম নেয়া হবে দেশটির ধনীদের কাছ থেকে। সোমবার দেশটির জ্বালানিমন্ত্রী মুসাদিক মালিক এ ঘোষণা দেন। এতে তিনি বলেন, আমরা গরীবদের জন্য পেট্রোল সস্তা করবো এবং ধনীদের জন্য এর দাম বাড়িয়ে দেব। যারা দামি গাড়ি চালাতে পারে তাদেরকে অবশ্যই বেশি দাম দিয়ে পেট্রোল কিনতে হবে। তাদের থেকে পাওয়া অর্থ দিয়ে গরীবদের তেলের দাম কমিয়ে আনা হবে।

গালফ নিউজ জানিয়েছে, ডলার সংকটের কারণে দক্ষিণ এশিয়ার দেশটির অর্থনীতি বড় হুমকির মুখে রয়েছে। জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। ফলে দরিদ্র পরিবারগুলোর কোনোমতে টিকে থাকাও কষ্টকর হয়ে গেছে। এমন অবস্থায় দরিদ্রদের কিছুটা নিস্তার দিতে অভিনব এই পদ্ধতি বেছে নিয়েছে পাকিস্তান সরকার।আগামী ৬ সপ্তাহের মধ্যেই নতুন এই নীতি চালু হতে চলেছে।

মালিক বলেন, গ্যাসের ক্ষেত্রেও একই পদ্ধতি চালু করা হবে। গরিবদের জন্য গ্যাস বিল কমিয়ে দিয়ে ধনীদের জন্য বৃদ্ধি করা হবে। এর মাধ্যমে ধনী ও গরীবের মধ্যে ব্যবধান কমিয়ে আনা সম্ভব হবে। ২২ কোটি মানুষের দেশটির একটি বড় অংশ দারিদ্র সীমার নিচে বাস করে। দারিদ্র্যতা পাকিস্তানের সবথেকে বড় চ্যালেঞ্জ। চলমান অর্থনৈতিক সংকটে দেশটির দরিদ্রদের পরিস্থিতি করুণ থেকে আরও করুণ হয়ে উঠছে।

এমন অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একটি বৈঠকের পর জ্বালানি মন্ত্রণালয়কে এই পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। তিনি বলেন, মটোরসাইকেল বা ছোট গাড়ি যারা চালান তাদেরকে কম দামে তেল দেয়া হবে। ৮০০ সিসি’র উপরের গাড়ি হলেই তাদেরকে বেশি দামে পেট্রোল কিনতে হবে। নতুন এই পদক্ষেপ এরইমধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। যদিও বেশিরভাগই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। এর মাধ্যমে আয় বৈষম্য কিছুটা লাঘব করা সম্ভব হবে বলে বিশ্বাস পাকিস্তানের জনগণের। তবে অনেকেই আবার বলছেন, এমন আইন করে ধনীদের ‘শাস্তি দেয়া হচ্ছে’।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

গরিবদের জন্য জ্বালানির দাম কমালো পাকিস্তান, দাম বাড়লো ধনীদের জন্য

আপডেট টাইম : 07:29:53 pm, Wednesday, 22 March 2023