Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

গরু বাঁধাকে কেন্দ্র করে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:37:26 am, Friday, 29 December 2023
  • 230 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে গরু বাঁধাকে কেন্দ্র করে বিরোধের জেরে মোহাম্মদ শফী চাপরাশি (৭৫) নামের এক কৃষককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর প্রতিবেশীর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকালে মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মোশারেফ তালুকদারকে (৪৫) আটক করেছে পুলিশ। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।নিহত মোহাম্মদ শফী চাপরাশি মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম গুলিশাখালী গ্রামের মৃত তাসেন চাপরাশির ছেলে। আটক মোশারেফ তালুকদার একই এলাকার মৃত শেরজন তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, সকালে স্থানীয় ফারুক শেখের জমিতে ঘাস খাওয়ানোর জন্য মোশারেফ তালুকদার গরু বাঁধেন। কিছুক্ষণ পর একই জমিতে মোহাম্মদ শফী চাপরাশি গরু বাঁধতে যান। এ সময় মোশারেফ তাঁর গরুর পাশে গরু বাঁধতে নিষেধ করেন। এই নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে মোশারফ তালুকদার লাঠি দিয়ে শফি চাপরাশির মাথায় ও ঘাড়ে আঘাত করেন। আঘাত পেয়ে নিজ বাড়ির দিকে রওনা হয়ে কিছু দূর যাওয়ার পর মাঠের মধ্যেই মোহাম্মদ শফী চাপরাশির মৃত্যু হয়।

মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত মোশারেফ তালুকদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

গরু বাঁধাকে কেন্দ্র করে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট টাইম : 01:37:26 am, Friday, 29 December 2023