Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু, স্বামী-স্ত্রী পরিচয়ে দেড় বছর বসবাস

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:49:55 pm, Friday, 25 March 2022
  • 164 বার

স্টাফ রিপোটার:

বগুড়ার আদমদীঘিতে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন মাফিয়া খাতুন ও জালাল উদ্দিন নামের কথিত দম্পতি। বৃহস্পতিবার (২৪ মার্চ) দিনগত রাতে অবৈধ গর্ভপাত করাতে গিয়ে অধিক রক্তক্ষরণে মারা যান মাফিয়া খাতুন। শুক্রবার (২৫ মার্চ) সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের পান্নার মোড়ের ভাড়া বাসা থেকে কথিত স্বামী জালাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসার মালিক ফেরদৌস মাহমুদ ও তার আরেক ভাড়াটিয়াকে আটক করে থানায় নেয় পুলিশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

সূত্র আরও জানায়, দেড় বছর আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা উপজেলার সান্তাহার পৌর শহরের পান্নার মোড় এলাকায় ফেরদৌস মাহমুদের বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সপ্তাহে দু-তিনদিন সেখানে তাদের দেখা যেতো। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মাফিয়া খাতুন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার দিনগত রাতে ওই বাসায় আসেন জালাল ও মাফিয়া। কিন্তু রহস্যজনকভাবে গভীর রাতে জালাল বাসা থেকে বেরিয়ে যান। আর রাতেই অবৈধ গর্ভপাত (৬ মাস বয়সের বাচ্চা) করাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান মাফিয়া।

শুক্রবার সকাল ৯টায় বাসার লোকজন মাফিয়াকে ডাকতে গিয়ে ঘটনাটি জানতে পেরে কথিত স্বামী জালালকে ফোন করে বাসায় ডেকে আনেন। জালাল বাসায় এলে পুলিশ তাকে আটক করে।

জালালের দাবি, তিনি একজন আদম ব্যবসায়ী। বিদেশে লোক পাঠানোই তার কাজ। ওই নারীকে সৌদি আরব পাঠানোর জন্য তিনি চেষ্টা করছিলেন। এজন্য মাঝে মধ্যে তার সঙ্গে যোগাযোগ রাখতেন। এর বেশি কোনো সম্পর্ক নেই।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। কথিত স্বামী জালাল, বাসার মালিক ফেরদৌস ও আরেক ভাড়াটিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু, স্বামী-স্ত্রী পরিচয়ে দেড় বছর বসবাস

আপডেট টাইম : 08:49:55 pm, Friday, 25 March 2022