বাগেরহাট প্রতিনিধি:
ছাগলে সবজি গাছ খাওয়াকে কেন্ত্র করে শতাধিক সবজি গাছ কর্তন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট মোড়েলগঞ্জ উপজেলার গাজীরঘাট এলাকায়। এতে ঘেরের বেড়িতে লাগানো লাউ, কুমড়া,শসাসহ বিভিন্ন প্রজাতির শাতাধিক সবজি গাছের গোড়া কেটে দেওয়া হয়।
এ বিষয়ে গাজীরঘাট এলাকার হাবিব মাতুব্বরের ছেলে মোঃ ফেরদৌস মাতুব্বর জানান, আমার ঘেরের ভেড়িতে লাউ, কুমড়া,শসাসহ বিভিন্ন প্রজাতির সবজি চাষ করি। গত কয়েকদিন ধরে আমার পাশর্^বর্তী মাহাবুর মাতুব্বরের স্ত্রী হিরা বেগমের ছাগলে আমার ক্ষেতের অনেক সবজি নষ্ট করে। আমি একাধিকবার তাকে বললেও সে কোন প্রকার কর্নপাত করে না। গত সোমবার সকালে পূনরায় হিরা বেগমের ছাগল আমার ক্ষেত নষ্ট করলে আমি ছাগল ধরে নিয়ে খোয়াড়ে দেই। এতেই হিরা বেগম আমার উপর ক্ষিপ্ত হয় এবং সোমবার সন্ধায় সে তার ছেলে সিয়াম মাতুব্বরকে দিয়ে আমার ঘেরে চাষ করা লাউ, কুমড়া,শসাসহ বিভিন্ন প্রজাতির শতাধিক সবজি গাছ কেটে দেয়। তিনি ঘটনার সঠিক বিচার দাবি করেন।
এ বিষয়ে হিরা বেগম তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka
,
Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
গাছের সাথে শত্রæতা, শতাধিক সবজি গাছ কর্তন
-
Md.Liton - আপডেট টাইম : 11:43:09 pm, Tuesday, 27 September 2022
- 123 বার
জনপ্রিয় সংবাদ










