Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

গাজায় একদিনে ১০০ বার বোমাবর্ষণ, স্থল আক্রমণ আরও বাড়িয়েছে ইসরায়েল

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:12:24 pm, Saturday, 26 July 2025
  • 83 বার

আমার ডেস্ক:গাজায় আক্রমণকারী দখলদার স্থল বাহিনীকে সমর্থন করার জন্য একদিনে গাজাজুড়ে ১০০টিরও বেশি স্থানে হামলা করেছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো। শনিবার (২৬ জুলাই) ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতির উধ্বৃতি দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সেই সঙ্গে দক্ষিণ গাজার খান ইউনিসে দখলদার বাহিনীর ৩৬তম ডিভিশন ‘অতিরিক্ত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে যুদ্ধ সম্প্রসারণ এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস’ করার জন্য কাজ করছে বলে দাবি করেছে। অর্থাৎ হামলা আরও ব্যাপক ও বিস্তৃত হচ্ছে। পশ্চিম তীরে বসতি স্থাপনকারী এবং দখলদার সৈন্যরা আক্রমণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার পাশাপাশি পশ্চিম তীরে যিশুর জন্মস্থান বেথলেহেমে বসতি স্থাপনকারী এবং ইসরায়েলি সৈন্যরা আক্রমণ শুরু করেছে। এছাড়া জেরিকোতেও একই ধরণের হামলার খবর পাওয়া গেছে।

লাইভ প্রতিবেদনে আল জানিরা জানিয়েছে, বসতি স্থাপনকারীরা গ্রামগুলোতে আক্রমণ চালিয়ে ফিলিস্তিনিদের জমি, সম্পত্তি ও গবাদি পশু লুটপাট করেছে।

স্থানীয় একজন আরব বেদুইন অধিকার কর্মকর্তা ওয়াফা সংবাদ সংস্থাকে বলেছেন, বসতি স্থাপনকারীরা কাছাকাছি একটি অবৈধ ফাঁড়ি থেকে অনুপ্রবেশ অব্যাহত রেখেছে।

এদিকে, বেথলেহেমের দক্ষিণে বেইত ফাজ্জারে ইসরায়েলি সৈন্যরা আজ ৩১ বছর বয়সী এক ফিলিস্তিনি ব্যক্তিকে হত্যা করার পর একটি নতুন অভিযান শুরু করেছে। তার মৃতদেহ এখনো ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে রয়েছে।

জেনিনের পশ্চিমে বুরকিন শহরে আরেকটি অভিযানের খবর পাওয়া গেছে। সেখানেও ইসরায়েলি বাহিনী বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়ি লুটপাট করেছে।

গাজার হাসপাতাল সূত্র আল জাজিরা জানিয়েছে, আজ শনিবার ভোর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী ২৫ জনকে হত্যা করেছে, যার মধ্যে ১৩ জন জড়ো হয়েছিলেন ত্রাণের আশায়।

সর্বশেষ এক হামলার খবরে আল জাজিরার আরবি সংবাদদাতা জানিয়েছেন, উত্তর গাজা উপত্যকায় ত্রাণপ্রার্থীদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

গাজায় একদিনে ১০০ বার বোমাবর্ষণ, স্থল আক্রমণ আরও বাড়িয়েছে ইসরায়েল

আপডেট টাইম : 06:12:24 pm, Saturday, 26 July 2025