Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

গা শিউরে উঠার মতো খবর, কানের ভিতর মাকড়সার বাসা

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:49:20 am, Friday, 5 May 2023
  • 233 বার

আমার ডেস্ক:গা শিউরে উঠার মতো এক ঘটনা। চীনের কিউডং কাউন্টি পিপলস হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক নারী। তার কানে সমস্যা। চিকিৎসকরা পরীক্ষা করে দেখলেন, তার কানের ভিতর এক মাকড়সা সন্তান-সন্তুতি নিয়ে রীতিমতো কলোনি গড়ে তুলেছে। কানের একদম গভীরে তাদের বসবাস। ২০ এপ্রিল সিচুয়ান প্রদেশের চিকিৎসকরা তো এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে। তাদের হৃদয় মোচড় দিয়ে উঠল। তারা কানের যে এন্ডোস্কপি করলেন তাতে দেখা গেল ওই রোগীর ডান কানের ভিতর বেশ আয়েশ করে বসবাস করছে মাকড়সা। তারা আরও পরীক্ষা করে দেখলেন ওই নারীর কানের ভিতর মাকড়সাটি তার নিজস্ব তন্তু দিয়ে জাল বুনে দিয়েছে। সুরক্ষার জন্য মাকড়সা এই জাল তৈরি করে।তা ভেদ করে চিকিৎসকরা ভিতরে দেখতে পান আন্ডাবাচ্চা নিয়ে বেশ আরামেই আছে ওই মাকড়সা।

হাসপাতালটির ডিপার্টমেন্ট অব ওটোলারিঙ্গোলজির চিকিৎসক হ্যান সিংলং বলেন, মাকড়সাটি যে জাল বুনেছে কানের ভিতর তা অবিকল কানের সঙ্গে মিল রেখে। প্রথমে ওই রোগীর কানে এন্ডোস্কপি করে তেমন কোনো অস্বভাবিকতা পাওয়া যায়নি। কিন্তু খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণে মনে হয় আরও গভীরে কিছু একটা নড়ছে। জাল সরাতেই মাকড়সাটি পালাতে চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত সতর্কতার সঙ্গে তাকে বের করে আনা হয়। এই চিকিৎসা প্রক্রিয়ায় ওই নারীর কানের ক্যানাল বা সুরঙ্গের অল্প কিছু ক্ষতি হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গা শিউরে উঠার মতো খবর, কানের ভিতর মাকড়সার বাসা

আপডেট টাইম : 01:49:20 am, Friday, 5 May 2023