Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

গেঞ্জি-হাফপ্যান্ট পরে বিয়ে করতে এসেছেন আমির জামাতা

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:21:33 am, Friday, 5 January 2024
  • 129 বার

আমার ডেক্স:গতকাল বিয়ে করলেন আমির খানের মেয়ে ইরা খান ও তাঁর জিম ট্রেনার প্রেমিক নূপুর শিখরে। মুম্বাইয়েই বসেছিল তাঁদের বিয়ের আসর। আমিরের প্রথম স্ত্রী রিনার বাড়িতেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হলো। বিয়েতে সাবেকি সাজই বেছে নিয়েছিলেন ইরা।
যদিও আর পাঁচজন কনের মতো লেহেঙ্গা বা শাড়ি পরেননি আমিরকন্যা। ইরার পরনে ছিল নীল ও গোলাপির কম্বিনেশনে তৈরি ডিজাইনার পোশাক। তবে ইরার স্বামী নূপুর শিখরের সাজে ছিল অন্য চমক। শেরওয়ানি, পঞ্জাবি নয়—কালো রঙের গেঞ্জি ও সাদা হাফপ্যান্ট পরে বিয়ের মঞ্চে এসে উঠলেন তিনি!

ইরা ও নূপুরের বিয়ের ছবি ও ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই নূপুরের সাজপোশাক নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা।
নূপুরের সাজ দেখে অবাক সবাই। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, কেন কালো টি-শার্ট আর হাফপ্যান্ট পরে বিয়ের আসরে এসেছিলেন বর। আসলে প্রায় আট কিলোমিটার দৌড়ে ইরাকে বিয়ে করতে আসেন নুপূর। রেজিস্ট্রি বিয়ে হয়েছে তাঁদের।
আর স্বাক্ষর করার সময় স্যান্ডো গেঞ্জিই পরে ছিলেন নুপূর।

তবে কিছুক্ষণ পর নেটাগরিকদের কৌতূহল নিরসন করার উদ্যোগ নিলেন ইরা নিজেই। একটি ভিডিওতে ইরাকে বলতে শোনা যায়, স্বাক্ষর করা শেষ, এবার নূপুর গোসল করতে যাবে! ঠিক তার পরেই নূপুর নীল রঙের শেরওয়ানিতে সেজে অতিথিদের সামনে এসে হাজির হলেন।

আপাতত রেজিস্ট্রি করেই বিয়ে করেছেন এই জুটি। এরপর আগামী ৮ জানুয়ারি উদয়পুরে হবে জমকালো বিয়ের অনুষ্ঠান।
আর বউভাত হবে ১৩ জানুয়ারি, সেটা অবশ্য মুম্বাইয়েই। সেদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউডের তারকারাও।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

গেঞ্জি-হাফপ্যান্ট পরে বিয়ে করতে এসেছেন আমির জামাতা

আপডেট টাইম : 01:21:33 am, Friday, 5 January 2024