Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ঘূর্ণিঝড় সিত্রাং: এক মাসেও উদ্ধার হয়নি ডুবে যাওয়া পন্টুন

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:02:57 pm, Friday, 18 November 2022
  • 169 বার

বাগেরহাট প্রতিনিধি:প্রায় এক মাসেও উদ্ধার করা হয়নি ঘূর্ণিঝড় সিত্রাংয়ে বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী ক্যানেলে ডুবে যাওয়া পন্টুনটি। এতে মোংলা বন্দর ব্যবহারকারী লাইটার-কার্গো জাহাজ চলাচল করছে ঝুঁকি নিয়ে। অভিযোগ উঠেছে, প্রতিমাসে পন্টুনে নিযুক্ত ৯ জন কর্মচারীর একজন করে দায়িত্ব পালন করেন। তবে উদ্ধারের বিষয়ে সমন্বয় করে ব্যবস্থা নেয়ার আশ্বাস বিআইডব্লিউটিএ’র। নদীর মাঝখানে ডুবে আছে পন্টুন, পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে কার্গো জাহাজ। ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে বাগেরহাটের ঘষিয়াখালী আন্তর্জাতিক বঙ্গবন্ধু নৌ-ক্যানেলের মাঝখানের এ পন্টুনটি শিকল ছিড়ে ডুবে যায়।

স্থানীয়দের অভিযোগ, কাজ না থাকলেও পরিত্যক্ত একটি পন্টুন দেখভালের জন্য আছে নয় জন কর্মচারী। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিমাসে একজন করে ডিউটি করেন তারা। দুর্ঘটনার দিন একজন থাকায় কিছুই করতে পারেননি। আর ডুবে যাওয়ার চার সপ্তাহ হলেও এখনও উত্তোলনের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। চ্যানেলটি দিয়ে মোংলা বন্দরের পণ্য বোঝাই লাইটার-কার্গো জাহাজ চলাচল করছে ঝুঁকি নিয়ে।

এদিকে পন্টুনটি বিআইডব্লিউটিএ’র হলেও রক্ষণাবেক্ষণের জন্য বিআইডব্লিউটিসির ওপর দায় চাপালো প্রতিষ্ঠানটি।

তবে বিআইডব্লিউটিএ’র উপসহকারী প্রকৌশলী আনিছুজ্জামান বলেন, সমন্বয় করে ব্যবস্থা নেয়া হবে।

২০১৪ সালের ১৫ জুন মোংলা-ঘষিয়াখালী ক্যানেলটি সচলের জন্য খনন কাজ শুরু হয়। ২০১৭ সালের ৮ জানুয়ারি চালু হলেও নাব্য সংকটের কারণে কিছুদিন পরই বন্ধ হয়ে যায় নৌযান চলাচল। আর কর্মরত ৯ জন কর্মচারী প্রতিমাসে মোট বেতন পান প্রায় তিন লাখ টাকা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ঘূর্ণিঝড় সিত্রাং: এক মাসেও উদ্ধার হয়নি ডুবে যাওয়া পন্টুন

আপডেট টাইম : 06:02:57 pm, Friday, 18 November 2022