Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

চরে প্রথমবার স্ট্রবেরি ভুট্টা চাষেই চমক

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:48:59 pm, Wednesday, 13 April 2022
  • 168 বার

নিউজ ডেক্স: সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের ভুতমা চরে প্রথমবারের মতো সম্পূর্ণ নতুন জাতের উচ্চ প্রোটিন সমৃদ্ধ স্ট্রবেরি ভুট্টার চাষ করে চমক দেখিয়েছেন কৃষক আব্দুস ছাত্তার। লাল রংয়ের ভুট্টাচাষে ভালো ফলন হয়েছে। পুষ্টিগুণ সমৃদ্ধ এই ভুট্টা চাষে কৃষকদের মধ্যে সাড়া ফেলেছে। বাংলাদেশে প্রথম চিন থেকে আমদানীকারী বীজ থেকে কাজী সিডস্ স্ট্রবেরি ভুট্টার পরীক্ষামূলক চাষ শুরু করেছে। যমুনার চরে প্রথমবারের মতো সম্পূর্ণ নতুন জাতের উচ্চ প্রোটিন সমৃদ্ধ স্ট্রবেরি ভুট্টা চাষ হয়। সাইেজ ৬ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। দেখতে টকটকে লাল রঙের। দেশে প্রচলিত অন্য জাতের ভুট্টার চাইতে এক মাস আগে ফল সংগ্রহ করা যায়। আগাম ও নানা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকায় বিশ্বের অনেক দেশেই এর জনপ্রিয়তা আছে। সাধারণ সাদা বা হলুদ ভুট্টার তুলনায় লাল ভুট্টায় ৩৫০% বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। স্ট্রবেরি জাতের এই ভুট্টাটি ক্যান্সার প্রতিকারে সাহায্য করে। বিঘা প্রতি ফলন ২০ মণ হয়। এটার মূল্য অন্য সাধারণ ভুট্টার তুলনায় অনেক বেশি।

এ বিষয়ে ভুতমা চরের কৃষক আব্দুস ছাত্তার বলেন, এবার প্রথমবারের মতো এক বিঘা জমিতে লাল ভুট্টার চাষ করেছি। এক বিঘা জমিতে ফলন হয়েছে ২০ মণ। চাষ করতে বিঘাপ্রতি খরচ হয়েছে প্রায় ১৬ হাজার টাকা। তবে সাধারণ ভুট্টার চেয়ে লাল ভুট্টার দাম কেজি প্রতি ৩০ টাকা বেশি। এবং চাহিদাও রয়েছে।

একই চরের কৃষক আব্দুল মালেক বলেন, আমরা এই ভুট্টা আগে কখনে দেখিনি। এত সুন্দর রং যা সকলেই পছন্দ করে। এবং ফলন অনেক বেশি তাই আগামী বছর আমিও এই ভুট্টার চাষ করব।

কাওয়াকোলার বর্নি চরের কৃষক আসাদুল ইসলাম বলেন, আমার পাশের চরে লাল ভুট্টার চাষ হয়েছে। আমি প্রথমে ধরে নিয়েছিলাম এর তেমন ফলন হবে না। কিন্তু এখন ফলন দেখে আমরাও আশাবাদী। এই জাতের ভুট্টার ফলন আগাম হয়। ভালো ফলন ও রং ভালো হওয়ায় আমার অনেক পছন্দ হয়েছে। আগামী বছর আমি নিজেই এই ভুট্টা চাষ করব বলে ঠিক করেছি।

কাজী সিডসের ব্যবস্থাপনা পরিচালক কাজী সোহেল রানা বলেন, সরাসরি চীন থেকে স্ট্রবেরি ভুট্টার বীজ আমদানি করা হয়েছে। সাধারণ সাদা বা হলুদ ভুট্টার তুলনায় লাল ভুট্টায় ৩৫০ শতাংশ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। স্ট্রবেরি ভুট্টা ক্যানসারের জন্য উপকারী। স্নায়ুতন্ত্র ও ডায়াবেটিসের জন্য স্ট্রবেরি ভুট্টার উপকারিতা রয়েছে। যেহেতু এই ফসলের অনেক স্বাস্থ্য উপকারিতা আছে তাই সরকার এটার চাষ সম্প্রসারণে উদ্যোগ নেবে বলে আমরা আশাবাদী।

কাওয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সি বলেন, আমি একজন কৃষকের ছেলে। চরাঞ্চলে আমরাও চাষাবাদ করি। এই চরে প্রচুর ভুট্টার আবাদ হয়ে থাকে। কিন্তু লাল রঙের ভুট্টা কখনো চাষ করা হয়নি। এবার হয়েছে। ফলনও নাকি খুব ভালো হয়েছে এবং দেখতে খুব সুন্দর।

সিরাজগঞ্জ জেলা কৃষি উপপরিচালক (ভারপ্রাপ্ত) আ. জ. ম আহসান শহীদ সরকার বলেন, ভুট্টার এই জাতটি সম্পূর্ণ নতুন। এটি চীন থেকে আনা হয়েছে। এর আগে এখানে এই জাতের ভুট্টার চাষ হয়নি। এর দাম অন্য সাধারণ ভুট্টার তুলনায় বেশি হওয়ায় স্থানীয় কৃষক আগ্রহী হচ্ছে। আগাম ও রোগপ্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় এলাকার কৃষক এই ভুট্টা আবাদ করবে। এই ভুট্টা ৬ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। দেখতে লাল রঙের। অন্য জাতের ভুট্টার চাইতে ৩০ দিন আগে স্ট্রবেরি ভুট্টার ফল সংগ্রহ করা যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

চরে প্রথমবার স্ট্রবেরি ভুট্টা চাষেই চমক

আপডেট টাইম : 02:48:59 pm, Wednesday, 13 April 2022