Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:19:52 pm, Thursday, 8 October 2026
  • 90 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বার সম্মেলন কক্ষে সভাপতি শেখ সাহেদ আলী রবির সভাপতিত্বে ও প্রভাষক হাদীউজ্জামান হিরোর সঞ্চালনায় সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এম এ সালাম, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপুজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ,বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সদর উপজেলা বিএনপি সভাপতি নাসির আহমেদ মালেকসহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ,সদস্য সহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যাবসায়ী,ব্যাবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন এর নেতৃবৃন্দ সাধারণ সভায় অংশ নেন।

‎সাধারণ সভায় জেলার ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
‎সভায় বক্তারা বলেন, বাগেরহাটের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

‎তারা আরও বলেন, ব্যবসায়ী, সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়লে জেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
‎অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে চেম্বার অব কমার্সের সভাপতি শেখ শাহেদ আলী রবি ব্যবসায়ীদের স্বার্থে ভবিষ্যতে আরও বিভিন্ন কার্যক্রম গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : 06:19:52 pm, Thursday, 8 October 2026