Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:46:07 pm, Thursday, 9 July 2026
  • 143 বার

বাগেরহাট প্রতিনিধিবাগেরহাট জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৯ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে শেখ শাহেদ আলী, সিনিয়র সহ-সভাপতি হিসেবে এমদাদ আলী পাইক এবং জুনিয়র সহ-সভাপতি হিসেবে শংকর কুমার সেন দায়িত্ব গ্রহণ করেন।
এছাড়া পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, সৈয়দ নাসির আহমেদ মালেক, মাহাবুবুর রহমান টুটুল, আলী মোজেজ আহমেদ, শেখ রফিকুল ইসলাম, হাওলাদার মনিরুজ্জামান মনির, শেখ মঈনুল ইসলাম মোস্তফা ও শিব কুমার দাসসহ নবনির্বাচিত অন্যান্য সদস্যরা।

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি শেখ শাহেদ আলী বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং জেলার শিল্প ও বাণিজ্যের বিকাশে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। একই সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে চেম্বারকে আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে চেম্বারের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

আপডেট টাইম : 04:46:07 pm, Thursday, 9 July 2026