Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

চাপ সামলাতে অফিস সময় ও জনবল বাড়িয়েছে ভারতীয় ভিসা সেন্টার

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:05:48 pm, Sunday, 17 April 2022
  • 119 বার

নিউজ ডেক্স: ভিসা আবেদনকারীদের চাপ সামলাতে জনবল ও অফিসের সময় বাড়িয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। একই সঙ্গে ভিড় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার জন্য জনবল বৃদ্ধি ও বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার বন্ধ থাকার কথা থাকলেও ভিসা আবেদনকারীদের জন্য কার্যক্রম চালু রেখেছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। রবিবার (১৭ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত ভিসা সেন্টার ফটক থেকে মূল সড়ক পর্যন্ত দীর্ঘ লাইন ছিল। তবে দ্রুত আবেদনকারীদের ভিসা কেন্দ্রে প্রবেশ করায় সাড়ে ৯টার পর থেকে লাইন শূন্য হয়ে পড়ে। আগে প্রতিদিন বেলা ১টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করা হতো, তবে চাপ বাড়ায় আবেদন জমা নেওয়া হবে বেলা ৪টা পর্যন্ত। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে, ভিসা কেন্দ্র সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ভিসা বিতরণ করা হবে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। আবেদনকারীদের সুবিধার জন্য জনবল বাড়ানো হয়েছে। বয়স্ক ও মুক্তিযোদ্ধাদের সুবিধার জন্য বিশেষ সহায়তা করা হবে। কাউন্টারে অতিরিক্ত জনবল বাড়ানো হয়েছে।

ঈদের ছুটিতে ভারতের সিকিম যাবেন রাকিব হোসেন। তিনি বলেন, গত কয়েকদিন অনেক ভিড় হয়েছে শুনেছি। কিন্তু আজকে কোনও ভিড় নেই। ব্যবস্থাপনা ভালো।

আরেক ভিসা প্রত্যাশী আজমল হক বলেন, গত কয়েকদিন আমার পরিচিত অনেকেই দির্ঘ লাইনে দাঁড়িয়েও আবেদন জমা দিতে পারেননি। কিন্তু আজকে আমি এসে সহজে জমা দিলাম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

চাপ সামলাতে অফিস সময় ও জনবল বাড়িয়েছে ভারতীয় ভিসা সেন্টার

আপডেট টাইম : 01:05:48 pm, Sunday, 17 April 2022