Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

চালককে অচেতন করে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ১

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:32:32 pm, Friday, 16 December 2022
  • 135 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাট উপজেলা থেকে চালককে অচেতন করে চুরি করা একটি ইজিবাইক পুলিশ পিরোজপুর জেলা সদর থেকে উদ্ধার করেছে। এ সময় জড়িত সন্দেহে সাকিল বেপারী (১৯) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাকিল বরিশালের বাখেরগঞ্জ পুটয়া ওঠা গ্রামের আনিচ বেপারীর ছেলে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস শুক্রবার সকালে দেয়া এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ৫ ডিসেম্বর বিকেলে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে চালক রাজুকে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা চায়ের সাথে চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে চলে যায়। এ ঘটনায় রাজুর মাতা উপজেলার শাসন গ্রামের ইবরুল শিকদারের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে পরের দিন মোল্লাহাট থানায় একটি মামলা করেন। ওই মামলার সূত্র ধরে এবং গোপন খবরের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা মোল্লাহাট থানার এসআই গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে পিরোজপুর জেলা সদর থেকে ইজিবাইকটি উদ্ধার করে এবং হেফাজতে রাখার দায়ে সাকিল বেপারীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সাকিলসহ ইজিবাইকটি মোল্লাহাট থানায় নিয়ে আসা হয়। ইজিবাইক চুরি ছিনতাই চক্রের বাকীদের গ্রেফতারের জন্য পুলিশের জোর চেষ্টা অব্যাহত রাখা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

চালককে অচেতন করে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ১

আপডেট টাইম : 05:32:32 pm, Friday, 16 December 2022