হাসিনা বেগম জানান, ১ নম্বর সোনাতলা ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হাওলাদার মঙ্গলবার বিকেলে এলাকায় জেলে কার্ডের চাল বিতরণের স্লিপ বিতরণ করেন। সবাইকে দিলেও তার স্বামীর কার্ডের স্লিপ দেননি । বুধবার সকালে ইউনিয়ন পরিষদে গিয়ে ইউপি সদস্যের কাছে তা চাইলে পরে দেওয়া হবে বলে জানান। স্বামীর অসুস্থতার কথা জানিয়ে স্লিপটি দেয়ার জন্য বার বার অনুরোধ করা হয়। এতে ইউপি সদস্য জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালি করে তাকে চুল ধরে বের করে দেন। এ সময় ইউপি সদস্য গিয়াসউদ্দিন ,জাকির হোসেন ও নাছির চৌকিদার মিলে তাকে মারধর করেন।
সোনাতলা ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, আমি পরিষদে কার্ডের স্লিপ লিখতেছিলাম। এ সময় ওই নারী এসে তার স্বামীর কার্ডের স্লিপ চান। এবার বরাদ্দ কম আসায় পরবর্তী ধাপে তাকে দেওয়া হবে বলে জানানো হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে পায়ের জুতা খুলে আমার দিকে ছুড়ে মারেন। এ সময় পাশে থাকা গিয়াস মেম্বার ছুটে এসে তাকে থামানোর চেষ্টা করেন। এ সময় ওই নারী অপর পায়ের জুতা খুলে গিয়াস মেম্বরকে পেটানোর চেষ্টা করলে তার ডান হাতটি ভেঙে যায়।
রায়েন্দা ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, আমি কার্ডের স্লিপ অনুযায়ী চাল দিচ্ছিলাম, এ সময় শুনি জাহাঙ্গীরের সাথে ওই নারীর কথার কাটাকাটি চলছে। আমি তাদের থামাতে গেলে ওই নারী আমার ওপর আক্রমণ করেন। তার জুতার আঘাতে আমার ডান হাত ভেঙে গেছে।
সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন বলেন, আমার ইউনিয়নে মোট ২৬০০ জন জেলে। এর মধ্যে এবার বরাদ্দ এসেছে ১২৩০ জনের। বাকিদের জন্য আগামী মাসে বরাদ্দ পাওয়া যাবে। এ কারণে অর্ধেক জেলেকে এই বরাদ্দের চাল দেওয়া যাচ্ছে না। কিন্তু হাসিনা বেগম তা মানতে নারাজ। অনাকাঙ্খিত ঘটনাটি সমাধানের চেষ্টা চলছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Md.Liton 











